…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণে চার প্যাকেজের চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক
প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণে চার প্যাকেজের চুক্তি সই
ছবি: সংগৃহীত

রাজধানীর প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণে চারটি প্যাকেজের চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এসব প্যাকেজের আওতায় প্রায় ৯ দশমিক ৬৩ কিলোমিটার পাতাল রেলপথ ও স্টেশন নির্মাণের পাশাপাশি ট্র্যাক, বিদ্যুৎ, সংকেত ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে।

বুধবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

চুক্তি অনুযায়ী, সিপি-৪ প্যাকেজের আওতায় রামপুরা আন্ডারগ্রাউন্ড স্টেশনের উত্তর প্রান্ত থেকে নতুন বাজার স্টেশন পর্যন্ত ৪ দশমিক ৪৪৭ কিলোমিটার পাতাল রেলপথ নির্মাণ করা হবে। অন্যদিকে, সিপি-৬ প্যাকেজে নদ্দা স্টেশনের উত্তর প্রান্ত থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত ৫ দশমিক ১৮২ কিলোমিটার পাতাল রেলপথ নির্মাণের কাজ চলমান রয়েছে।

এ ছাড়া সিপি-৯ প্যাকেজের আওতায় রেললাইন, টার্নআউটসহ ট্র্যাক ও বৈদ্যুতিক অবকাঠামো স্থাপন করা হবে। সিপি-১০ প্যাকেজের কাজের মধ্যে রয়েছে স্বয়ংক্রিয় ট্রেন নিয়ন্ত্রণ, সংকেত ও টেলিযোগাযোগ ব্যবস্থা, প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর এবং এন্টারপ্রাইজ রিসোর্স ম্যানেজমেন্ট ব্যবস্থা স্থাপন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, রাজধানীর যানজট নিরসন এবং নাগরিকদের আধুনিক গণপরিবহন সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এমআরটি লাইন-১ বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি নির্মাণকাজে সর্বোচ্চ নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশনা দেন। একই সঙ্গে নির্মাণকাজের কারণে সাধারণ মানুষের ভোগান্তি দীর্ঘায়িত না করা, পরিবেশ সুরক্ষা এবং প্রকল্প এলাকার আশপাশের বাসিন্দাদের কল্যাণে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম পুনরায় শুরু ও গতিশীল করার উদ্যোগের জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে জাপানের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকোসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরও খবর

ঢাকায় জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ, রিকশায় এসে পালাল দুর্বৃত্তরা
জাতীয়

ঢাকায় জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ, রিকশায় এসে পালাল দুর্বৃত্তরা

রাজধানীর শেরেবাংলা নগরে (সাবেক গণভবন) জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।…

জাতীয়

সীতাকুণ্ডে ছাত্রী নিহতের পর ফুটওভারব্রিজের জন্য সচিবকে ডিসির চিঠি, রাম্বল স্ট্রিপ ও উচ্ছেদ শুরু

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রী মাইশা মুশফিরাতের মৃত্যুর এক দিনের মধ্যে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারের জন্য ফুটওভারব্…

বৃহস্পতিবার থেকে কাজে ফিরুন, বন্ধ কারখানা খুলে দিন: ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমমন্ত্রীর আহ্বান
জাতীয়

বৃহস্পতিবার থেকে কাজে ফিরুন, বন্ধ কারখানা খুলে দিন: ত্রিপক্ষীয় বৈঠক শেষে শ্রমমন্ত্রীর আহ্বান

ঢাকায় পোশাকশ্রমিকদের চলমান অসন্তোষের মধ্যে বৃহস্পতিবার থেকে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ…

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি, চলমান সহিংসতাকে ‘পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি, চলমান সহিংসতাকে ‘পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিক অসন্তোষ ও সংঘর্ষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দ…