…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

বিআইবিএমে এমবিএম-ইভিনিং প্রোগ্রামে ভর্তি শুরু, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত, পরীক্ষা ৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
বিআইবিএমে এমবিএম-ইভিনিং প্রোগ্রামে ভর্তি শুরু, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত, পরীক্ষা ৪ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্ট (ডিএসবিএম) ক্যাম্পাসের অধীনে পরিচালিত মাস্টার্স ইন ব্যাংক ম্যানেজমেন্ট (এমবিএম-ইভিনিং) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি করা হবে।

১৯৭৪ সাল থেকে এই প্রতিষ্ঠানটি দেশের ব্যাংকিং ও আর্থিক খাতে দক্ষ নেতৃত্ব তৈরি করে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই প্রোগ্রামটি ব্যাংকিং ও সংশ্লিষ্ট ক্ষেত্রে একটি মর্যাদাপূর্ণ মাস্টার্স ডিগ্রি প্রদান করে এবং এর কারিকুলাম শিল্প খাতের চাহিদার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞরা এই প্রোগ্রামে পাঠদান করেন। এটি বিআইবিএমের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম।

কর্মজীবী পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য এই প্রোগ্রামের ক্লাস ছুটির দিন অর্থাৎ শুক্র ও শনিবারে অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরের নারী শিক্ষার্থীদের জন্য সীমিত আবাসিক সুবিধার ব্যবস্থাও রয়েছে।

আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে অন্তত ১৬ বছরের পড়াশোনা সম্পন্নসহ একটি ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। ৫ পয়েন্ট স্কেলে সিজিপিএ কমপক্ষে ৩ দশমিক ৭৫ অথবা ৪ পয়েন্ট স্কেলে ৩ দশমিক ০ থাকতে হবে এবং প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়।

৫ পয়েন্ট স্কেলে সিজিপিএ ২ দশমিক ৮১৩-এর নিচে অথবা ৪ পয়েন্ট স্কেলে ২ দশমিক ৫-এর নিচের প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

আগামী ২ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আগামী ৪ ডিসেম্বর ২০২৬, শুক্রবার, লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই প্রোগ্রামে ভালো ফলাফল অর্জনকারীদের জন্য স্কলারশিপ, স্টাইপেন্ড বা অনুদানের সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা স্থানীয় ও বৈশ্বিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পান এবং এখানে একটি সুদৃঢ় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য মিরপুর-২-এর বিআইবিএম ক্যাম্পাসের ঢাকা স্কুল অব ব্যাংক ম্যানেজমেন্ট (ডিএসবিএম) অফিসে যোগাযোগ করা যাবে।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

দুই বছর ধরে স্থায়ী চেয়ারম্যান নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে

আইনি জটিলতা, যৌন নিপীড়নের অভিযোগের তদন্তে দীর্ঘসূত্রতা এবং অন্য শিক্ষকদের অনিচ্ছার কারণে দীর্ঘ দুই বছর ধরে স্থায়ী চেয়ারম্যান ছাড়াই চলছে ঢাকা বিশ্ব…

শিক্ষা

কিউএস এশিয়া র‍্যাঙ্কিংয়ে আবারও দেশের সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়ায় ১৩৬তম

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যভিত্তিক আন্তর…

সীতাকুণ্ডে শিক্ষার্থী মাইশা নিহতের পর বিশ্ববিদ্যালয় গেটে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, ৫৫ হাজার টাকা জরিমানা
শিক্ষা

সীতাকুণ্ডে শিক্ষার্থী মাইশা নিহতের পর বিশ্ববিদ্যালয় গেটে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, ৫৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহতের ঘটনার পর বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে …

শিক্ষা

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর, শুধু ঢাকা কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় এ পরীক্ষা নেওয়া হবে।…