…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর, শুধু ঢাকা কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা

নিজস্ব প্রতিবেদক

৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানী ঢাকায় এ পরীক্ষা নেওয়া হবে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সই করেছেন কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার লিখিত অংশ (এমসিকিউ টাইপ) আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রে নেওয়া হবে।

পরীক্ষার হল, আসনবিন্যাস এবং এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটেও এসব তথ্য পাওয়া যাবে।

পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা জানতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তী সময়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

শিক্ষা বিভাগের আরও খবর

গণতন্ত্র পুনর্গঠনে নৈতিক সমাজ গঠনে জোর ঢাবি শিক্ষার্থীদের, সিনেট ভবনে যুব নেতৃত্ব সম্মেলন
শিক্ষা

গণতন্ত্র পুনর্গঠনে নৈতিক সমাজ গঠনে জোর ঢাবি শিক্ষার্থীদের, সিনেট ভবনে যুব নেতৃত্ব সম্মেলন

গণতন্ত্র পুনর্গঠনে শুধু প্রাতিষ্ঠানিক সংস্কার নয়, নৈতিক সমাজ গঠনকেও সমান গুরুত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।…

শিক্ষা

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশে আবার শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়, এশিয়ায় ১৩৬তম

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’-এ বাংলাদেশে…

শিক্ষার্থীদের অনাস্থায় উদয়ন স্কুলের তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ালেন ঢাবির দুই সহকারী প্রক্টর, হবে নতুন কমিটি
শিক্ষা

শিক্ষার্থীদের অনাস্থায় উদয়ন স্কুলের তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ালেন ঢাবির দুই সহকারী প্রক্টর, হবে নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরির অভিযোগের…

শূন্য পাসের ২৯৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানদের তলব, ঢাকার ২৫ প্রতিষ্ঠানকে শোকজের সিদ্ধান্ত
শিক্ষা

শূন্য পাসের ২৯৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানদের তলব, ঢাকার ২৫ প্রতিষ্ঠানকে শোকজের সিদ্ধান্ত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের কারণ জানতে প্রতিষ…