…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

শূন্য পাসের ২৯৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানদের তলব, ঢাকার ২৫ প্রতিষ্ঠানকে শোকজের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
শূন্য পাসের ২৯৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানদের তলব, ঢাকার ২৫ প্রতিষ্ঠানকে শোকজের সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের কারণ জানতে প্রতিষ্ঠানপ্রধানদের তলব করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর গত পাঁচ বছরের শিক্ষার্থী সংখ্যা, পাসের হার, শিক্ষকসংখ্যা ও শিক্ষা কার্যক্রমের তথ্য চাওয়া হয়েছে।

এসব তথ্য পর্যালোচনা করে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে।

ইতোমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন শূন্য পাস করা ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্য শিক্ষা বোর্ডগুলোকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

শিক্ষা প্রশাসন জানিয়েছে, বারবার শূন্য পাসের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের স্বীকৃতি বাতিল এবং এমপিও বন্ধের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

তবে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো সরাসরি বন্ধ না করে কাছাকাছি অবস্থিত অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাসের পরিকল্পনাও রয়েছে। এতে শিক্ষকদের চাকরি বহাল থাকবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের ডেকে ফল বিপর্যয়ের কারণ জানতে চাওয়া হবে। তাদের বক্তব্য ও সরবরাহ করা তথ্য পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা বিভাগের আরও খবর

উদয়ন স্কুলে এআই দিয়ে ছবি বিকৃতি ও যৌন হয়রানির অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা

উদয়ন স্কুলে এআই দিয়ে ছবি বিকৃতি ও যৌন হয়রানির অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী ছাত্রীদের যৌন হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এ…

শিক্ষা

ডিএসসিসি এলাকার শিক্ষার্থীরা বিনামূল্যে ঘুরতে পারবে জাতীয় জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা, সমঝোতা স্মারক সই

শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় চেতনা বিকাশে যৌথ উদ্যোগ ন…

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ আইআইইউসি শিক্ষার্থীদের
শিক্ষা

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ আইআইইউসি শিক্ষার্থীদের

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়…

স্কুল কেন সকালেই শুরু হয়, সময়সূচি ঠিক করতে যেসব হিসাব জরুরি
শিক্ষা

স্কুল কেন সকালেই শুরু হয়, সময়সূচি ঠিক করতে যেসব হিসাব জরুরি

বাংলাদেশের প্রায় সব স্কুলেই ক্লাস শুরু হয় সকাল আটটা বা তার কাছাকাছি সময়ে। সকালে ঘুম থেকে উঠে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া শিক্ষার্থীদের মধ্যে নিয়…