…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ডিএসসিসি এলাকার শিক্ষার্থীরা বিনামূল্যে ঘুরতে পারবে জাতীয় জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা, সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় চেতনা বিকাশে যৌথ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ লক্ষ্যে মঙ্গলবার (৩ নভেম্বর) নগর ভবনে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় ডিএসসিসি এলাকার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বিনামূল্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ ঢাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবে। আগামী ১ জানুয়ারি ২০২৭ তারিখে প্রথম পরিদর্শন কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার নতুন সুযোগ তৈরি হলো। তিনি বলেন, তারা চান ইতিহাস ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্ম দেশপ্রেমিক, মানবিক ও সংস্কৃতিমনস্ক নাগরিক হিসেবে গড়ে উঠুক। এই উদ্যোগে সাড়া দেওয়ায় তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শিক্ষা মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ অন্যান্য প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, পাঠ্যপুস্তকের বাইরে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশের সুযোগ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে তা সঠিকভাবে পৌঁছে দেওয়া সবার সম্মিলিত দায়িত্ব।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, শিক্ষার্থীদের যাতায়াত, পরিবহন ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক সমন্বয়ের দায়িত্বও পালন করবে সংস্থাটি।

অন্যদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে গাইডেড ট্যুর, প্রদর্শনী পরিদর্শন, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে।

শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে অনগ্রসর পরিবার ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রাথমিক অবস্থায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরের তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে এবং পর্যালোচনার মাধ্যমে পরবর্তীতে মেয়াদ ও পরিধি বাড়ানো হবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিক্ষা বিভাগের আরও খবর

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ আইআইইউসি শিক্ষার্থীদের
শিক্ষা

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ আইআইইউসি শিক্ষার্থীদের

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়…

স্কুল কেন সকালেই শুরু হয়, সময়সূচি ঠিক করতে যেসব হিসাব জরুরি
শিক্ষা

স্কুল কেন সকালেই শুরু হয়, সময়সূচি ঠিক করতে যেসব হিসাব জরুরি

বাংলাদেশের প্রায় সব স্কুলেই ক্লাস শুরু হয় সকাল আটটা বা তার কাছাকাছি সময়ে। সকালে ঘুম থেকে উঠে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া শিক্ষার্থীদের মধ্যে নিয়…

শিক্ষা

নীলফামারীর মাদ্রাসায় ১৯১ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত মাত্র ১১, সুপারকে ঢাকায় তলব

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়াভেড়ি কামাল উদ্দিন দাখিল মাদ্রাসায় ১৯১ জন শিক্ষার্থীর মধ্যে পরিদর্শনের দিন উপস্থিত ছিল মাত্র ১১ জন। শিক্ষার্থীদের এ…

শিক্ষা

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরের কাছে স্থাপনের দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদর-সংলগ্ন পূর্বনির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মশাল মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশ…