…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

নীলফামারীর মাদ্রাসায় ১৯১ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত মাত্র ১১, সুপারকে ঢাকায় তলব

নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়াভেড়ি কামাল উদ্দিন দাখিল মাদ্রাসায় ১৯১ জন শিক্ষার্থীর মধ্যে পরিদর্শনের দিন উপস্থিত ছিল মাত্র ১১ জন। শিক্ষার্থীদের এমন কম উপস্থিতির পাশাপাশি আরও কয়েকটি অনিয়মের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

এসব অভিযোগের ব্যাখ্যা ও সংশ্লিষ্ট কাগজপত্র নিয়ে ঢাকায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে হাজির হতে মাদ্রাসার সুপারকে তলব করা হয়েছে। একই সঙ্গে ছুটি ছাড়া অনুপস্থিত দুই শিক্ষকসহ সুপারের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে অধিদপ্তর।

সোমবার (২ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ বিভাগের সহকারী পরিচালক (বরিশাল) ড. মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে গত ১ অক্টোবর মাদ্রাসাটি পরিদর্শন করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান। পরিদর্শন শেষে তিনি মাদ্রাসার সার্বিক পরিস্থিতি তুলে ধরে অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রতিবেদন পাঠান।

পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ওই দিন মাদ্রাসার ১৯১ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল মাত্র ১১ জন। অন্যদিকে ১৫ জন শিক্ষকের মধ্যে উপস্থিত ছিলেন ১৩ জন। বাকি দুই শিক্ষক ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

অনুপস্থিত দুই শিক্ষকের একজন মো. মোখলেছুর রহমানের বিরুদ্ধে শিক্ষক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর করার অভিযোগও আনা হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মাদ্রাসার কোনো শ্রেণিতেই শিক্ষার্থীদের নিয়মিত হাজিরা নেওয়া হয় না। শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়ার বিষয়েও প্রতিষ্ঠানটির অফিস নথিতে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ছাড়া মাদ্রাসার নামে কাগজপত্রে থাকা ১২৩ শতাংশ জমির মধ্যে ৬৩ শতাংশের নামজারি সম্পন্ন হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অনিয়মিত ক্লাস পরিচালনা ও প্রাতিষ্ঠানিক তদারকির অভাবের কারণে শিক্ষার্থীরা মাদ্রাসাবিমুখ হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব বিষয়কে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় গুরুতর অনিয়ম হিসেবে বিবেচনা করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

চিঠিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর ১৮(২)(ক) বিধির উল্লেখ করে বলা হয়েছে, এ ধরনের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠানপ্রধানসহ এমপিওভুক্ত শিক্ষকদের সাময়িক বরখাস্তের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

এ অবস্থায় উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা দিতে এবং সংশ্লিষ্ট নথিপত্র উপস্থাপন করতে মাদ্রাসার সুপারকে অধিদপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে। পাশাপাশি ছুটি ছাড়া অনুপস্থিত দুই শিক্ষক ও সুপারের বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির অনুলিপি মাদ্রাসার সভাপতি, কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরের কাছে স্থাপনের দাবিতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদর-সংলগ্ন পূর্বনির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মশাল মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশ…

কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে ঢাবির আইনে, ১৮তম বিজেএসে চতুর্থ হলেন মোহাম্মদ হানিফ মিয়া
শিক্ষা

কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে ঢাবির আইনে, ১৮তম বিজেএসে চতুর্থ হলেন মোহাম্মদ হানিফ মিয়া

মোহাম্মদ হানিফ মিয়া ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে মেধাতালিকায় চতুর্থ হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভা…

ঢাবির জগন্নাথ হলের ক্যান্টিন থেকে ছাত্রলীগের সাবেক নেতা অর্ক সাহা আটক, পুলিশে সোপর্দ
শিক্ষা

ঢাবির জগন্নাথ হলের ক্যান্টিন থেকে ছাত্রলীগের সাবেক নেতা অর্ক সাহা আটক, পুলিশে সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক সাহাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে…

ঢাকায় আজিমপুর কলোনি থেকে এক দিনের নোটিশে বাসাছাড়া ঢাবি ছাত্রী, কাল থেকে সেমিস্টার ফাইনাল
শিক্ষা

ঢাকায় আজিমপুর কলোনি থেকে এক দিনের নোটিশে বাসাছাড়া ঢাবি ছাত্রী, কাল থেকে সেমিস্টার ফাইনাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার ও পরিবেশনা কলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আনিয়া আক্তার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন না পেয়ে প্রায় দুই বছর ধ…