…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

উদয়ন স্কুলে এআই দিয়ে ছবি বিকৃতি ও যৌন হয়রানির অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
উদয়ন স্কুলে এআই দিয়ে ছবি বিকৃতি ও যৌন হয়রানির অভিযোগ, বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী ছাত্রীদের যৌন হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বিক্ষোভ করছেন। সরেজমিনে দেখা যায়, ‘মেয়েদের নিরাপত্তা চাই, হয়রানিমুক্ত স্কুল চাই’ এমন দাবি লেখা প্ল্যাকার্ড হাতে বিদ্যালয় মাঠে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, এসব ঘটনার প্রতিবাদ করায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থীর শ্রেণিকক্ষে উপস্থিতি স্থগিত করেছে স্কুল কর্তৃপক্ষ। তাঁদের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বদলে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, অভিযুক্তের পারিবারিক পরিচয়ের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, প্রক্টর অফিস ও স্কুল কর্তৃপক্ষ নানাভাবে তাঁদের ওপর চাপ সৃষ্টি করছে। অভিযুক্ত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেনের ছেলে।

বিক্ষোভ চলাকালে বিদ্যালয় কর্তৃপক্ষের কাউকে সেখানে দেখা যায়নি। এ বিষয়ে জানতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আরিফ রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে অভিযুক্ত শিক্ষার্থীর বাবা অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন জানান, গত ৭ অক্টোবর তাঁর ছেলেকে ক্লাসরুম থেকে বের করে নিয়ে কয়েকজন শিক্ষার্থী পলাশী ও আজিমপুর এলাকায় মারধর করে। গুরুতর আহত হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরদিন তিনি স্কুলের অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দেন।

অধ্যাপক মোফাজ্জল হোসেন জানান, স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজন শিক্ষার্থীকে শনাক্ত করে তাদের আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছে।

তাঁর দাবি, এরপর তাঁর ছেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগসংবলিত ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় গত শুক্রবার (৩০ অক্টোবর) তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁর ভাষ্য, অভিযোগকারী কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তাঁর ছেলের একসময় বন্ধুত্ব ছিল; পরে একটি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতে লেখালেখিকে কেন্দ্র করে তাঁকে ভয়ভীতি দেখানো এবং টাকা নেওয়ার ঘটনা ঘটে। ছেলের বক্তব্য অনুযায়ী, টাকা দেওয়া বন্ধ করে ওই শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরই তাঁকে মারধর করা হয়।

অধ্যাপক মোফাজ্জল হোসেন আরও জানান, বিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং তাঁর ছেলেকেও কমিটির পক্ষ থেকে ডাকা হয়েছিল। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে বর্তমানে তাঁরা ছেলেকে নিয়মিত স্কুলে পাঠাচ্ছেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল বলেন, ‘আমরা এ বিষয়ে অ্যাসাইনড নই। স্কুল কর্তৃপক্ষই এসব বিষয় দেখবে। তবে সেখানে যাতে কোনো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি না হয়, এ জন্য আমরা প্রক্টরিয়াল টিমের সদস্যদের পাঠিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ডিএসসিসি এলাকার শিক্ষার্থীরা বিনামূল্যে ঘুরতে পারবে জাতীয় জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা, সমঝোতা স্মারক সই

শিক্ষার্থীদের দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় চেতনা বিকাশে যৌথ উদ্যোগ ন…

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ আইআইইউসি শিক্ষার্থীদের
শিক্ষা

সীতাকুণ্ডে ছাত্রী মাইশা নিহতের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ আইআইইউসি শিক্ষার্থীদের

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়…

স্কুল কেন সকালেই শুরু হয়, সময়সূচি ঠিক করতে যেসব হিসাব জরুরি
শিক্ষা

স্কুল কেন সকালেই শুরু হয়, সময়সূচি ঠিক করতে যেসব হিসাব জরুরি

বাংলাদেশের প্রায় সব স্কুলেই ক্লাস শুরু হয় সকাল আটটা বা তার কাছাকাছি সময়ে। সকালে ঘুম থেকে উঠে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া শিক্ষার্থীদের মধ্যে নিয়…

শিক্ষা

নীলফামারীর মাদ্রাসায় ১৯১ শিক্ষার্থীর মধ্যে উপস্থিত মাত্র ১১, সুপারকে ঢাকায় তলব

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়াভেড়ি কামাল উদ্দিন দাখিল মাদ্রাসায় ১৯১ জন শিক্ষার্থীর মধ্যে পরিদর্শনের দিন উপস্থিত ছিল মাত্র ১১ জন। শিক্ষার্থীদের এ…