…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ কনস্টেবল এনামুল আহত, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ কনস্টেবল এনামুল আহত, আটক ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে আর্মি গলফ ক্লাবের সামনে দায়িত্ব পালনরত পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির চালক কনস্টেবল এনামুল আহত হন।

পুলিশ সূত্র জানায়, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা-পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ নামের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন।

বিস্ফোরণে কনস্টেবল মো. এনামুলের বাঁ চোখে সামান্য আঘাত লাগে। তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে তাঁকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন আরও জানান, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের পরিচয় ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমণি, আদালত চত্বরে দেহরক্ষীদের সঙ্গে সাংবাদিকদের হাতাহাতি
আইন ও অপরাধ

৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমণি, আদালত চত্বরে দেহরক্ষীদের সঙ্গে সাংবাদিকদের হাতাহাতি

ব্যবসায়ীকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্…

আইন ও অপরাধ

স্ত্রীর ছবি নিয়ে বিরোধে বন্ধুকে হত্যা: কুয়েতে এক বাংলাদেশির মৃত্যুদণ্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর ছবি পোস্ট করা নিয়ে বন্ধুর সঙ্গে বিরোধ এবং তাকে হত্যার দায়ে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছে কুয়েতের একটি ফৌ…

আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, ৭০ কারখানা সাময়িক বন্ধ: শিল্প পুলিশ
আইন ও অপরাধ

আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, ৭০ কারখানা সাময়িক বন্ধ: শিল্প পুলিশ

ঢাকার আশুলিয়ায় পোশাকশিল্প এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। বাহিনীটির আওতাধীন ১ হাজার ৮৬৩টি কারখানা…

আইন ও অপরাধ

আত্মসমর্পণের পর ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি, সাক্ষ্যগ্রহণ ২৩ ডিসেম্বর

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও ক্লাবে ভাঙচুরের অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে আত্মসমর্পণ করে জামিন…