…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ১ হাজার ৩৯৬ শিশুর, মোট মৃত্যু ১ হাজার ২৭২

নিজস্ব প্রতিবেদক
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন উপসর্গ ১ হাজার ৩৯৬ শিশুর, মোট মৃত্যু ১ হাজার ২৭২
ছবি: সংগৃহীত

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে আরও ১ হাজার ৩৯৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ জনে।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষায় ৬৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩২৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৬৭ শিশু। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়া রোগীদের মধ্যে মারা গেছে আরও ১০৫ শিশু।

দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৭৫ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগী ২৪ হাজার ২১৯ জন।

এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৯ হাজার ৮৫৪ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১ হাজার ১৫৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬
স্বাস্থ্য

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৯৬

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫২ জনের।…

পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচটি তৃতীয় স্তরের হাসপাতালে পরীক্ষামূলকভাবে আসছে উন্নত চিকিৎসাসেবা: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচটি তৃতীয় স্তরের হাসপাতালে পরীক্ষামূলকভাবে আসছে উন্নত চিকিৎসাসেবা: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে ঢাকার পাঁচটি তৃতীয় স্তরের হাসপাতালে পরীক্ষা…

সুজানগরে টেন্ডার নিয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কর্মস্থলে যাচ্ছেন না ডা. সুপ্রভা রানী
স্বাস্থ্য

সুজানগরে টেন্ডার নিয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কর্মস্থলে যাচ্ছেন না ডা. সুপ্রভা রানী

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর সামগ্রী সরবরাহের টেন্ডার প্রক্রিয়া নিয়ে বিরোধের জেরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত…