…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গাজীপুরের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল বালুবোঝাই লরি, নিহত মাসুদ সরকার

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকল বালুবোঝাই লরি, নিহত মাসুদ সরকার
ছবি: সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির বালুবোঝাই লরি দোকানের ভেতরে ঢুকে পড়ায় মাসুদ সরকার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ সরকার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি দক্ষিণ পাড়া (বাঙালিরটেক) গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের শামসুল সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন মাসুদ। বক্তারপুর মার্কেটের মোক্তাজুলের দোকানের সামনে একটি বেঞ্চে বসে ছিলেন তিনি।

এ সময় কালীগঞ্জের দিক থেকে আসা বালুবোঝাই একটি দ্রুতগতির লরি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। লরির ধাক্কায় দোকানের সামনে বসে থাকা মাসুদ গুরুতর আহত হন। তাঁর শরীরের বিভিন্ন স্থান ও মাথায় মারাত্মক জখম হয়।

স্থানীয়রা মাসুদকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর শারীরিক অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মাসুদের মৃত্যু হয়।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় অটোরিকশাচালক রাজু বলেছেন, ‘আমি অটোরিকশার পাতির নাট কেনার জন্য দোকানে গিয়েছিলাম। তখন মাসুদ কাকা দোকানের সামনে বেঞ্চে বসা ছিলেন। হঠাৎ একটি দ্রুতগতির লরি পেছন থেকে তাঁকে ধাক্কা দেয়। এতে তাঁর কোমর ভেঙে যায়, মাথার পাশের মাংস ছিঁড়ে যায় এবং বুকে প্রচণ্ড আঘাত লাগে।’

দোকানের কর্মচারী সাইদুল মোল্লা বলেন, ‘সকাল ৭টার দিকে আমি দোকানে কাজ করছিলাম। মাসুদ ভাই আমাদের দোকানের নিয়মিত কাস্টমার। তিনি দোকানের সামনে বসে ছিলেন। এ সময় একটি লরি পেছন দিক থেকে তাঁকে চাপা দিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে।’

মাসুদের সহকর্মী আতিকুল পাঠান বলেন, ‘সকালে আমরা কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। হঠাৎ ফোনে জানতে পারি, বক্তারপুরে মোক্তাজুল মামার দোকানের সামনে দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত টমটম নিয়ে সেখানে যাই। গিয়ে দেখি, বালুবোঝাই একটি লরি দোকানের ভেতরে ঢুকে গেছে।’

আতিকুল পাঠান আরও বলেন, স্থানীয়দের কাছে তিনি শুনেছেন, দুর্ঘটনার সময় লরিচালক মোবাইল ফোনে কথা বলছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেছেন, ‘এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় বিভাগের আরও খবর

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি
জাতীয়

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩…

জাতীয়

গাজীপুরের চৌরাস্তায় সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ ৪, আহাদের অবস্থা আশঙ্কাজনক

গাজীপুরের চৌরাস্তা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট আগুনে চারজন দগ্ধ হয়েছেন। বুধবার রাতে চৌরাস্তার নাওজোর এলাকায় একটি সিলিন্ডার রি-টেস্টিং স…

কয়েক দিনের বিক্ষোভের পর গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
জাতীয়

কয়েক দিনের বিক্ষোভের পর গাজীপুরে কাজে ফিরছেন পোশাকশ্রমিকরা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা কয়েক দিনের বিক্ষোভ, সংঘর্ষ ও উত্তেজনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি। শ্রমিকরা কাজে…

কয়েক দিনের বিক্ষোভের পর গাজীপুরে কারখানায় ফিরছেন শ্রমিকরা, সকালে মহাসড়কে কোনো অবস্থান নেই
জাতীয়

কয়েক দিনের বিক্ষোভের পর গাজীপুরে কারখানায় ফিরছেন শ্রমিকরা, সকালে মহাসড়কে কোনো অবস্থান নেই

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে টানা কয়েক দিনের শ্রমিক বিক্ষোভের পর গাজীপুরের শিল্পাঞ্চলে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকেরা।…