…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনায় ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি, আহ্বায়ক আমির খসরু

নিজস্ব প্রতিবেদক
সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পর্যালোচনায় ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি, আহ্বায়ক আমির খসরু
ছবি: সংগৃহীত

সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নে ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। এতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আরও চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি প্রকাশ করা হয়েছে সরকারি গেজেট।

কমিটির অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের প্রচলিত বেতনস্কেলে বিদ্যমান অসংগতি এবং এ নিয়ে ওঠা অভিযোগগুলো পর্যালোচনা করবে কমিটি। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে জমা দেবে তারা।

এ ছাড়া বেতন গ্রেডের উন্নীতকরণ ও অবনমন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য আনার বিষয়টিও পর্যালোচনা করবে কমিটি। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন করে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা চালুর সম্ভাবনাও যাচাই করা হবে।

পাশাপাশি বর্তমানে প্রচলিত বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানো বা কমানোর প্রয়োজনীয়তাও পর্যালোচনা করে সুপারিশ দেবে কমিটি।

কমিটির কাজে সহযোগিতা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

শিল্পকারখানায় অস্থিরতার পেছনে পলাতক আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: চট্টগ্রামে রিজভী

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে সরকার আশ্বাস দেওয়ার পর প্রকৃত শ্রমিকদের বড় অংশ আন্দোলন থেকে সরে গেছে। এখন একটি প…

রাজনীতি

জ্বালানি ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ঢাকায় জামায়াতের বিক্ষোভ, হাঁড়ি-পাতিল হাতে শত শত নারী

জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে …

রাজনীতি

দিনাজপুরের বিরামপুরে সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে সমাজকল্যাণমন্ত্রীর গাড়িবহর আটকে গ্রামবাসীর বিক্ষোভ

দিনাজপুরের বিরামপুর উপজেলা চত্বরে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের গাড়িবহরের পথ আটকে বিক্ষোভ করেছেন গ্রামবাসী। সড়কের কাজ দ্রুত সম্পন্ন ক…

দ্রব্যমূল্যের প্রতিবাদে উত্তর বাড্ডায় হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ, সিন্ডিকেট ভাঙার দাবি
রাজনীতি

দ্রব্যমূল্যের প্রতিবাদে উত্তর বাড্ডায় হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ, সিন্ডিকেট ভাঙার দাবি

দফায় দফায় জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল…