…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

দ্রব্যমূল্যের প্রতিবাদে উত্তর বাড্ডায় হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ, সিন্ডিকেট ভাঙার দাবি

নিজস্ব প্রতিবেদক
দ্রব্যমূল্যের প্রতিবাদে উত্তর বাড্ডায় হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ, সিন্ডিকেট ভাঙার দাবি
ছবি: সংগৃহীত

দফায় দফায় জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

সমাবেশে দলটির কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। নারীরা হাঁড়ি-পাতিল ও এলপিজি গ্যাসের ফেস্টুন নিয়ে মিছিল ও সমাবেশে অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, মানুষের আয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সামঞ্জস্য নেই। দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ছে; কিন্তু মানুষের আয় সে অনুপাতে বাড়ছে না।

সরকারকে বাজার সিন্ডিকেট ভাঙার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, জনগণের কাছে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। জনগণকে অস্তিত্বসংকট ও অনিরাপত্তার মধ্যে রেখে উন্নয়নের ফানুস ওড়ানো যাবে না।

চলমান শ্রমিক আন্দোলনে কারা ভাঙচুর ও নাশকতা করার চেষ্টা করছে, সরকারকে তা খুঁজে বের করার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার বিভাজনের সূচনা করেছে উল্লেখ করে ঢাকা মহানগরী উত্তরের আমির বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে সরকারের উচিত ছিল সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা; কিন্তু সেটি সরকার করছে না। এর পরিণতি তাদের ভোগ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাড্ডা ইউলুপের সামনে এসে শেষ হয়।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইয়াসিন আরাফাত এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

জ্বালানি ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে ঢাকায় জামায়াতের বিক্ষোভ, হাঁড়ি-পাতিল হাতে শত শত নারী

জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে …

রাজনীতি

সংসদ অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ, ৮ নভেম্বর রাত থেকে কার্যকর

আগামী সোমবার (৯ নভেম্বর) বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। এই অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনসহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভ…

রাজনীতি

শেখ হাসিনাকে কোনো ট্রাভেল পাস দেওয়া হবে না, প্রত্যর্পণ চুক্তির পথেই ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কোনো সাধারণ পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ইস্যু করার সুযোগ নেই বলে স্পষ্ট করেছেন পররাষ্ট্র প…

শ্রমিক আন্দোলন ন্যায্য ও যৌক্তিক, সরকার ভুলভাবে সামলাচ্ছে: ঢাকা মেডিকেলে নাহিদ
রাজনীতি

শ্রমিক আন্দোলন ন্যায্য ও যৌক্তিক, সরকার ভুলভাবে সামলাচ্ছে: ঢাকা মেডিকেলে নাহিদ

সরকার ভুলভাবে সামলানোর চেষ্টা করায় পোশাকশ্রমিকদের আন্দোলন বর্তমান পর্যায়ে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসল…