…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

শুক্রবার সুনামগঞ্জে ছয় ঘণ্টা বিদ্যুৎ থাকবে না, প্রায় ৩৫ হাজার গ্রাহক ভোগান্তিতে

নিজস্ব প্রতিবেদক

জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার (৬ নভেম্বর) সুনামগঞ্জে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়বেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ, সুনামগঞ্জ। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের (পিজিসিবি) সুনামগঞ্জে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৩ কেভি বাস শাটডাউন করা হবে।

এ কারণে পিডিবির ৩৩ কেভি ইনকামিং সোর্স বন্ধ হয়ে যাবে এবং এর আওতাধীন সব ফিডারে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয়েছে।

নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমেদ জানান, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে। এতে আওতাধীন প্রায় ৩৫ হাজার গ্রাহক সাময়িকভাবে বিদ্যুৎবিহীন থাকবেন। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

দীর্ঘ ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, অফিস-আদালতসহ বিভিন্ন শ্রেণির গ্রাহককে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ কর্তৃপক্ষ।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সিলেট বিভাগ

সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের বিয়ে নিয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫

সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক ও বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জ…

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সিলেট বিভাগ

সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ও পাইগাও গ্রামের বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে শুরু হওয়া এই সং…

হবিগঞ্জের মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ
সিলেট বিভাগ

হবিগঞ্জের মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় জাতীয় কনডেনসেটবাহী পাইপলাইনে ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি …