…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৩
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি করাকে কেন্দ্র করে নৃবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিভাগের তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে এই ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের তানভীর হোসাইন এবং নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মো. আলী চৌধুরী আবিদ ও শাওন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের সামনে ব্যাডমিন্টন খেলার কোর্ট তৈরি নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একই জায়গায় আগে কোর্ট তৈরির দাবি করে উভয় পক্ষ। পরে নতুন করে কোর্ট তৈরির উদ্যোগ নিলে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আহত শিক্ষার্থী তানভীর হোসাইন অভিযোগ করেন, অন্য বিভাগের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় ব্যাডমিন্টন কোর্টের বাঁশ দিয়ে তাঁকে আঘাত করা হয়। এতে তাঁর নাক ও চোখের নিচে আঘাত লাগে এবং নাক দিয়ে রক্তপাত হয়।

তানভীরের দাবি, কয়েক দিন আগে তাঁরা ওই স্থানে ব্যাডমিন্টন কোর্ট তৈরি করেছিলেন। তবে অন্য পক্ষের সেখানে কোর্ট তৈরির দাবির পক্ষে দৃশ্যমান কোনো প্রমাণ ছিল না।

অন্যদিকে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবিদুল ইসলাম বলেন, তাঁরা কোর্ট তৈরির জন্য আগে থেকেই সেখানে বাঁশ পুঁতে জায়গা নির্ধারণ করেছিলেন। পরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অনুষ্ঠান উপলক্ষে সেখানে আরও কিছু বাঁশ পোঁতা হয়। অনুষ্ঠান শেষে তাঁদের নির্ধারিত বাঁশও তুলে নেওয়া হয়। এরপর ওই জায়গায় অন্য পক্ষ কোর্ট তৈরি করতে চাইলে তাঁরা আপত্তি জানান।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক এএইচএম খুরশিদ আলম বলেন, সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের নাকে, একজনের মাথায় সামান্য ক্ষত হয়েছে এবং অন্যজন হাতে ব্যথা পেয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর স্বপ্নিল রহমান বলেন, পরিস্থিতি শান্ত করতে আন্তর্জাতিক সম্পর্ক ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা আলোচনায় বসেছেন। তবে এখনো ঘটনার চূড়ান্ত মীমাংসা হয়নি। আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা বিভাগের আরও খবর

আশাশুনির তামান্নাদের লড়াই: শিশুদের চাপেই ভাসমান সেতু, নিরাপদ পথ পেল ১৪০ শিক্ষার্থী
শিক্ষা

আশাশুনির তামান্নাদের লড়াই: শিশুদের চাপেই ভাসমান সেতু, নিরাপদ পথ পেল ১৪০ শিক্ষার্থী

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হাওলাদার পাড়ার কিশোরী তামান্না সুলতানা। জলবায়ু পরিবর্তনের চাপে থাকা এই উপকূলীয় ইউনিয়নের ২৩টি গ্রামে…

কুমিল্লায় ‘পুলিশ পরিচয়ে’ তল্লাশি: শিক্ষার্থীদের হাতে আটক দুই পুলিশ সদস্য, প্রক্টর অফিসে সমঝোতা
শিক্ষা

কুমিল্লায় ‘পুলিশ পরিচয়ে’ তল্লাশি: শিক্ষার্থীদের হাতে আটক দুই পুলিশ সদস্য, প্রক্টর অফিসে সমঝোতা

কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় পুলিশ পরিচয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে তল্লাশি করার অভিযোগ উঠেছে। ছিনতাইকারী সন্দেহে তিনজনকে …

শিক্ষা

এইচএসসিতে শূন্য পাস: শোকজ পেল ঢাকা বোর্ডের ২৬ প্রতিষ্ঠান, পাঁচ বছরের নথিসহ অধ্যক্ষদের তলব ১০ নভেম্বর

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ঢাকা ম…

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বই ফেরতের জরিমানা এক টাকা, জমা দিতে যেতে হয় ব্যাংকের লাইনে
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বই ফেরতের জরিমানা এক টাকা, জমা দিতে যেতে হয় ব্যাংকের লাইনে

জরিমানা মাত্র এক টাকা। কিন্তু সেই টাকা জমা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যেতে হয় ব্যাংকে, দাঁড়াতে হয় লাইনে। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের…