…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

দিনাজপুরের হিলি বাজারে দুই দিনে কেজিতে ৫ টাকা কমল পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের হিলি বাজারে দুই দিনে কেজিতে ৫ টাকা কমল পেঁয়াজের দাম
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৫ টাকা করে।

বাজারে এখন যে পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, তা পাওয়া যাচ্ছে ৪০ টাকায়। আর ৪০ টাকা কেজি দরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে পেঁয়াজের সরবরাহ ও আমদানি বাড়ায় দাম কমেছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, গত বুধবার যে পেঁয়াজ ক্রেতারা ৪৫ টাকা কেজি দরে কিনেছিলেন, সেই পেঁয়াজ আজ কিনছেন ৪০ টাকা কেজি দরে।

হিলি বাজারে আসা ক্রেতা নাজমুল হক বলেন, এবার দেশি পেঁয়াজের দাম তেমন বেশি হয়নি, দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে। কয়েক দিন আগে তিনি ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলেন, আজ দাম কমে যাওয়ায় ৪০ টাকা কেজি দরে কিনতে পেরেছেন।

দিনমজুর লুৎফর রহমান বলেন, খেটে খাওয়া মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমলে অনেক উপকার হয়। তরকারির দাম কিছুটা কমেছে, পাশাপাশি পেঁয়াজের দামও কমেছে, এতে তাদের মতো মানুষের পক্ষে সংসার চালানো কিছুটা সহজ হচ্ছে।

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মশিউর আলম বলেন, বর্তমানে পেঁয়াজের বাজার নিম্নমুখী। তিন দিন আগেও দাম তুলনামূলক বেশি ছিল। এখন প্রকারভেদে ৪৫ টাকা কেজি দরের পেঁয়াজ ৪০ টাকা এবং ৪০ টাকা কেজি দরের পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি করছেন তিনি।

মশিউর আলম জানান, নাটোরসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পাইকারি দরে পেঁয়াজ কিনে এনে হিলি বাজারে বিক্রি করেন তিনি। বাজারে সরবরাহ ও আমদানি বাড়ায় দাম কমেছে বলে জানিয়ে তিনি বলেন, আশা করা হচ্ছে আগামীতে পেঁয়াজের দাম আরও কমতে পারে।

কৃষি বিভাগের আরও খবর

কৃষি

ভোলায় ইউরিয়া, চট্টগ্রামে টিএসপি: নতুন তিন সার কারখানার পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে …

আগামী মৌসুমে এক কেজি কাঁচামরিচও আমদানি করতে হবে না: চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রী
কৃষি

আগামী মৌসুমে এক কেজি কাঁচামরিচও আমদানি করতে হবে না: চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, দেশে এখনো মৌসুমের বাইরে কাঁচামরিচ আমদানি করতে হয়, তবে আমদানি কমেছে। তিনি বলেন, ‘আশা কর…

নাটোরের নলডাঙ্গায় সার নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে কৃষকদের দফায় দফায় সংঘর্ষ, আহত কয়েকজন
কৃষি

নাটোরের নলডাঙ্গায় সার নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে কৃষকদের দফায় দফায় সংঘর্ষ, আহত কয়েকজন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সার সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা…

কৃষি

বরেন্দ্রে পদ্মার পানি ব্যবহারে বড় প্রকল্প আসছে, গোদাগাড়ীতে বিএমডিএ কার্যক্রম ঘুরে দেখলেন কৃষিমন্ত্রী

বরেন্দ্র অঞ্চলে কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে পদ্মা নদীর পানি ব্যবহারের পরিধি বাড়াতে বড় প্রকল্প হাতে নিচ্ছে সরকার। প্রকল্পটির প্রস্তুতি ইতোমধ্যে সম্…