…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

তিন মাস সাগরে ভেসে থাকার পর কিরিবাতি উপকূলে উদ্ধার ৫ জন, নিখোঁজ আরও ৪ জন

নিজস্ব প্রতিবেদক
তিন মাস সাগরে ভেসে থাকার পর কিরিবাতি উপকূলে উদ্ধার ৫ জন, নিখোঁজ আরও ৪ জন
ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির উপকূলে তিন মাস ধরে সাগরে ভেসে থাকার পর পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহান্তে ফ্যানিং আইল্যান্ডের গ্রামবাসীরা তাদের দেখতে পান। উদ্ধার হওয়া দলে দুটি শিশু রয়েছে।

জানা গেছে, গত ৩০ জুলাই তারা মোট নয়জন মিলে ২০ ফুট লম্বা একটি স্কিফ নৌকায় মাইক্রোনেশিয়ার মুরিলো দ্বীপ থেকে রুও দ্বীপে যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি স্রোতে ভেসে যায়। ধারণা করা হচ্ছে, তারা মাইক্রোনেশিয়া থেকে প্রায় ৫ হাজার ৪০০ কিলোমিটার পূর্বদিকে ভেসে গিয়েছিলেন।

তারা নিখোঁজ হওয়ার পর যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড (ইউএসসিজি) ১০ দিন ধরে ৮৫ হাজার বর্গকিলোমিটারের বেশি এলাকাজুড়ে অনুসন্ধান অভিযান চালায়। কিন্তু তখন নৌকাটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধারের খবরে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বার্তা সংস্থা এপিকে বলেছে, এই পাঁচজনকে খুঁজে পাওয়া এবং তারা চিকিৎসা পাচ্ছেন—এটা অবিশ্বাস্য ও আনন্দের খবর। একই সঙ্গে যারা পৌঁছাতে পারেননি, তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাহিনীটি।

স্থানীয় আইনপ্রণেতা কাওতিতাকে রাকোরোয়া জানিয়েছেন, উদ্ধার হওয়া পাঁচজন চিকিৎসা নিয়েছেন। ফ্যানিং আইল্যান্ডে একজন পাস্টরের তত্ত্বাবধানে তাদের যত্ন নেওয়া হচ্ছে।

মাইক্রোনেশিয়ার চুক রাজ্যের গভর্নর আলেকজান্ডার নাররুন রোববার এক বিবৃতিতে বলেছেন, জীবিতদের বাড়ি ফিরিয়ে আনতে তিনি কিরিবাতি সরকারের সঙ্গে আলোচনা করছেন। তিনি বলেন, নিখোঁজ নৌকাটিতে নয়জন ছিলেন; ঈশ্বরের ভালোবাসা ও করুণায় নয়জনের মধ্যে পাঁচজনকে পাওয়া গেছে।

নৌকায় থাকা বাকি চারজনের ভাগ্যে কী ঘটেছে, সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

কেনিয়ায় অনাহারে হত্যার ‘ধর্মগুরু’ ম্যাকেঞ্জির ২০০ বছরের কারাদণ্ড, নিহত ১৯১ জনের প্রায় সবাই শিশু
আন্তর্জাতিক

কেনিয়ায় অনাহারে হত্যার ‘ধর্মগুরু’ ম্যাকেঞ্জির ২০০ বছরের কারাদণ্ড, নিহত ১৯১ জনের প্রায় সবাই শিশু

কেনিয়ার একটি আদালত ‘ডুমসডে কাল্ট’ নেতা পল ম্যাকেঞ্জিকে ২০০ বছরের কারাদণ্ড দিয়েছেন। অনুসারীদের নিজেদের সন্তানদের অনাহারে মরতে নির্দেশ দেওয়ার দায়ে ১…

আন্তর্জাতিক

ব্যাংকিং কেলেঙ্কারির ঝড়ে পদত্যাগের ঘোষণা প্যারাগুয়ের প্রেসিডেন্ট পেনার, অভিশংসন প্রক্রিয়াও চলমান

ব্যাংকিং কেলেঙ্কারির জেরে প্যারাগুয়ের প্রায় অর্ধেক মানুষ নিজেদের সঞ্চিত অর্থ তুলতে না পারায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ পরিস্থ…

আন্তর্জাতিক

ভারত থেকে আরও ৮০ কোটি ডলারের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার আলোচনায় ফিলিপাইন

ফিলিপাইনের কাছে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের বিক্রি বাড়াতে চূড়ান্ত পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা চালাচ্ছে ভারত। বিষয়টির সঙ্গে সরাসরি যুক্ত…

আন্তর্জাতিক

তানজানিয়ায় ডিজিটাল কৃষিসেবা থাকলেও প্রশিক্ষণের অভাবে পিছিয়ে ক্ষুদ্র কৃষকেরা

তানজানিয়ার মধ্যাঞ্চলের দোদোমা অঞ্চলের পারাঙ্গা গ্রামের কৃষক থেরেসিয়া আবেল নিয়োকার ফোনে এম-কিলিমো ও ই-কিলিমো নামের ডিজিটাল কৃষিসেবার বার্তা এসেছে। ক…