কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম বদলাল সরকার, চার নেতার নামের জাহাজ পেল নতুন নাম
জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজসহ বাংলাদেশ কোস্ট গার্ডের মোট পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’ এবং বিসিজিএস তাজউদ্দীনের নতুন নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’।
বিসিজিএস মনসুর আলীর নাম পরিবর্তন করে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং বিসিজিএস কামারুজ্জামানের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।
এর আগে এই জাহাজগুলোর একটির নাম ছিল ‘জয় বাংলা’ এবং বাকি চারটির নামকরণ করা হয়েছিল জাতীয় চার নেতার নামে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।


