…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সামান্তার পদত্যাগে এনসিপি বেকায়দায় পড়বে না, তিনি দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন: সারোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের পদত্যাগে দল খুব বেশি বেকায়দায় পড়বে না বলে মন্তব্য করেছেন দলের আরেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেছেন, পদত্যাগের আগে দীর্ঘ সময় ধরে সামান্তা দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন এবং তাঁর পদত্যাগ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।

নারী অধিকার ও দলীয় গণতন্ত্র এবং জামায়াতের সঙ্গে জোটসহ বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যের জেরে সামান্তা শারমিন এনসিপি থেকে পদত্যাগ করেছেন।

গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র পাঠানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করেন সামান্তা শারমিন। পদত্যাগের পেছনে প্রধান চারটি কারণ তুলে ধরে তিনি জানান, গত ১১ মাস ধরে দলের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ, প্রস্তাব ও আলোচনার মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরলেও কাঙ্ক্ষিত ফল পাননি।

সামান্তা বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে এনসিপি গঠিত হয়েছিল। শাসক পরিবর্তনের বদলে শাসনকাঠামোর পরিবর্তনকে গুরুত্ব দেওয়ার কথা ছিল। কিন্তু পুরোনো রাজনৈতিক পক্ষগুলো এক হয়ে নির্বাচনকে আবারও ক্ষমতা বদলের নির্বাচনে পরিণত করার চেষ্টা করেছে।’

তাঁর মতে, এনসিপি জোট গঠনের মধ্য দিয়ে সেই প্রচেষ্টার অংশ হয়েছে।

পদত্যাগের বিষয়ে সারোয়ার তুষার বলেন, ‘নির্বাচনের সময় জোট গঠনের সিদ্ধান্তে সামান্তার দ্বিমত ছিল। তবে দ্বিমত থাকা সত্ত্বেও তিনি দলে ছিলেন। এরপর দীর্ঘ সময় তাঁকে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় দেখা গেছে।’ সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই দলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তুষার আরও বলেন, ‘সামান্তা ও রাজনৈতিক পরিষদের কয়েকজন সদস্য দল পুনর্গঠনের সময় পরিষদে থাকতে চাননি।’ পুনর্গঠনের পর তিনি দলীয় সভায় অংশ নেননি বা বক্তব্য দেননি বলেও দাবি করেন তিনি।

তুষারের অভিযোগ, সামান্তা ব্যক্তিগতভাবে দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করার আহ্বান জানিয়েছিলেন, তবে তাতে তিনি সমর্থন পাননি।

তুষার আরও বলেন, ‘নতুন পুনর্গঠন কমিটি গঠনের সময় সামান্তাকে আবারও দলে থাকতে চান কি না, তা জানতে চাওয়া হয়েছিল। তখন তিনি আপত্তি জানাননি। এখন পদত্যাগ করেছেন, যা তাঁর ব্যক্তিগত স্বাধীনতা। এ সিদ্ধান্ত ঠেকানোর কিছু নেই।’

উল্লেখ্য, এনসিপির প্রথম কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন সামান্তা শারমিন। গত ২৩ অক্টোবর কমিটি পুনর্গঠনের পর তাঁকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

জাতীয় বিভাগের আরও খবর

ব্রাহ্মণপাড়ায় গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের দাফন, পরিবারের অভিযোগ
জাতীয়

ব্রাহ্মণপাড়ায় গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের দাফন, পরিবারের অভিযোগ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে (৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ছাড়াই দাফন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে তার জ…

কক্সবাজারের উখিয়ায় রেজু খালে গোসল করতে নেমে স্রোতে ভেসে তরুণ মেহেদি হাসানের মৃত্যু
জাতীয়

কক্সবাজারের উখিয়ায় রেজু খালে গোসল করতে নেমে স্রোতে ভেসে তরুণ মেহেদি হাসানের মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলায় মেরিন ড্রাইভ সড়কের পাশের রেজু খালে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে মেহেদি হাসান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে…

সড়ক দুর্ঘটনায় নিহতের ক্ষেত্রে কমপক্ষে ৫ লাখ টাকা সহায়তা দেবে বিআরটিএ, আবেদন ৯০ দিনের মধ্যে
জাতীয়

সড়ক দুর্ঘটনায় নিহতের ক্ষেত্রে কমপক্ষে ৫ লাখ টাকা সহায়তা দেবে বিআরটিএ, আবেদন ৯০ দিনের মধ্যে

সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তিকে আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।…

নওগাঁয় সিজারের পর যমজের এক নবজাতক উধাও: বলাকা ক্লিনিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বাবার
জাতীয়

নওগাঁয় সিজারের পর যমজের এক নবজাতক উধাও: বলাকা ক্লিনিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বাবার

নওগাঁয় সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর নবজাতকের কোনো খোঁজ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বাবা শান্…