…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

সড়ক দুর্ঘটনায় নিহতের ক্ষেত্রে কমপক্ষে ৫ লাখ টাকা সহায়তা দেবে বিআরটিএ, আবেদন ৯০ দিনের মধ্যে

নিজস্ব প্রতিবেদক
সড়ক দুর্ঘটনায় নিহতের ক্ষেত্রে কমপক্ষে ৫ লাখ টাকা সহায়তা দেবে বিআরটিএ, আবেদন ৯০ দিনের মধ্যে
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তিকে আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিজস্ব ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিআরটিএ এ তথ্য জানিয়েছে।

বিআরটিএর পোস্ট অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় নিহত বা আহত যেকোনো ব্যক্তি, চালকসহ, বিআরটিএ ট্রাস্টি বোর্ডের আর্থিক সহায়তা পেতে পারেন।

সহায়তা পেতে দুর্ঘটনার ৯০ দিনের মধ্যে ফরম-৩২-এ চেয়ারম্যান, ট্রাস্টি বোর্ড বরাবর আবেদন করতে হবে। অনলাইনে বিএসপির মাধ্যমেও আবেদন করা যাবে। বিধিমালা অনুযায়ী ৯০ দিন পার হয়ে গেলে আর আবেদনের সুযোগ থাকবে না বলে পোস্টে জানানো হয়েছে।

সহায়তার পরিমাণের বিষয়ে বিআরটিএ জানিয়েছে, দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে অন্যূন ৫ লাখ টাকা দেওয়া হবে। অঙ্গহানির ক্ষেত্রে সহায়তার পরিমাণ অন্যূন ৩ লাখ টাকা।

গুরুতর আহত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা না থাকলে অন্যূন ৩ লাখ টাকা এবং স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা থাকলে অন্যূন ১ লাখ টাকা সহায়তা দেওয়া হবে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

আবেদন যাচাই শেষে সহায়তা অনুমোদিত হলে নির্ধারিত অর্থ আবেদনকারীর নিজস্ব ব্যাংক হিসাবে চেকের মাধ্যমে পাঠানো হবে বলে বিআরটিএ জানিয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

ব্রাহ্মণপাড়ায় গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের দাফন, পরিবারের অভিযোগ
জাতীয়

ব্রাহ্মণপাড়ায় গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের দাফন, পরিবারের অভিযোগ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারকে (৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ছাড়াই দাফন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে তার জ…

কক্সবাজারের উখিয়ায় রেজু খালে গোসল করতে নেমে স্রোতে ভেসে তরুণ মেহেদি হাসানের মৃত্যু
জাতীয়

কক্সবাজারের উখিয়ায় রেজু খালে গোসল করতে নেমে স্রোতে ভেসে তরুণ মেহেদি হাসানের মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলায় মেরিন ড্রাইভ সড়কের পাশের রেজু খালে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে মেহেদি হাসান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে…

জাতীয়

সামান্তার পদত্যাগে এনসিপি বেকায়দায় পড়বে না, তিনি দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন: সারোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের পদত্যাগে দল খুব বেশি বেকায়দায় পড়বে না বলে মন্তব্য করেছেন দলের আরেক যুগ্ম আহ্বায…

নওগাঁয় সিজারের পর যমজের এক নবজাতক উধাও: বলাকা ক্লিনিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বাবার
জাতীয়

নওগাঁয় সিজারের পর যমজের এক নবজাতক উধাও: বলাকা ক্লিনিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বাবার

নওগাঁয় সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ নবজাতকের একজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপর নবজাতকের কোনো খোঁজ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বাবা শান্…