…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

শরীয়তপুরে জাইমা রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত যুবসমাজের কথা বললেন হুইপ অপু

নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুরে জাইমা রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদকমুক্ত যুবসমাজের কথা বললেন হুইপ অপু
ছবি: সংগৃহীত

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে শরীয়তপুরের ডামুড্যা সরকারি কলেজ মাঠে ‘ব্যারিস্টার জাইমা রহমান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

উদ্বোধনী অনুষ্ঠানে অপু বলেন, মাদকমুক্ত যুবসমাজ গড়ে তুলে তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও গবেষণামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে কাজ করছেন ব্যারিস্টার জাইমা রহমান।

তিনি বলেন, তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

অপুর ভাষ্য, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি বাড়ায়।

তিনি আরও বলেন, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর বিকল্প নেই। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।

অপু বলেন, তরুণদের সুস্থ বিনোদন ও প্রতিভা বিকাশের সুযোগ তৈরিতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

খেলা বিভাগের আরও খবর

সিলেটে টেস্ট ক্রিকেট দেখতে স্টাডি ট্যুরে কুলাউড়ার তিন শতাধিক শিক্ষার্থী, হাসানের জোড়া আঘাতে উচ্ছ্বাস
খেলা

সিলেটে টেস্ট ক্রিকেট দেখতে স্টাডি ট্যুরে কুলাউড়ার তিন শতাধিক শিক্ষার্থী, হাসানের জোড়া আঘাতে উচ্ছ্বাস

টেলিভিশনের পর্দায় এত দিন ক্রিকেট খেলা দেখেছেন তারা; এবার সরাসরি মাঠে বসে প্রিয় খেলা দেখার সুযোগ হলো। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা গার্লস স্ক…

খেলা

নেশন্স লিগের শেষ দুই ম্যাচে স্পেনের দলে পাঁচ নতুন মুখ, চোটে নেই রদ্রি ও ওলমো

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে শেষ দুটি ম্যাচের জন্য শুক্রবার স্পেনের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। নভেম্বর উইন্ডোর এই দলে তিনি আন্…

খেলা

ফাইনাল মরক্কো পেলে ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজন ছাড়ার হুমকি স্পেনের সম্ভাব্য প্রধানমন্ত্রীর

মরক্কো যদি ২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল আয়োজন করে, তাহলে স্পেনের উচিত হবে না ওই বিশ্বকাপের সহ-আয়োজক থাকা—এমন মন্তব্য করেছেন স্পেনের রক্ষণশীল নেতা আলব…

সিলেটে ১৩৩ রানের ইনিংসের পর জাঙ্গু বললেন, আমার মা বাংলাদেশি নন
খেলা

সিলেটে ১৩৩ রানের ইনিংসের পর জাঙ্গু বললেন, আমার মা বাংলাদেশি নন

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার আমির জাঙ্গুকে একটি প্রশ্নে…