…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › কৃষি › খবর
কৃষি

শাহজাদপুরে হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলারের লাইসেন্স, উঠেছে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক
শাহজাদপুরে হোটেলের বেসিনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলারের লাইসেন্স, উঠেছে প্রশ্ন
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার হোটেলের বেসিনের সামনে সারের গুদামের সাইনবোর্ড লাগিয়ে সার ডিলারের লাইসেন্স পেয়েছেন রূপবাটি ইউনিয়ন কৃষকদলের সভাপতি আকরাম হোসেন।

সার ডিলার নিয়োগের শর্ত অনুযায়ী, আবেদনকারীর গুদাম প্রস্তুত থাকা বাধ্যতামূলক। তবে আকরাম হোসেনের ক্ষেত্রে সেই শর্ত পূরণ হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গুদামের বাস্তব অবস্থা যাচাইয়ে কৃষি অফিসের তদন্তের কার্যকারিতা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড়া বাজার বাসস্ট্যান্ডে আকরাম হোসেনের খাবার হোটেলের বেসিনের সামনে সারের গুদামের সাইনবোর্ড লাগানো হয়েছে। সেখানে সার সংরক্ষণের উপযোগী কোনো গুদাম প্রস্তুত নেই।

হোটেলের কর্মচারী ও স্থানীয়রা জানিয়েছেন, হোটেলের বেসিনের সামনের ওই জায়গাটিকেই গুদাম হিসেবে দেখানো হয়েছে।

হোটেলের ম্যানেজার জুবায়ের হোসেন বলেন, এটা সারের গুদাম। আপাতত এটি হোটেল আছে, ভবিষ্যতে সারের গুদাম হবে।

সার ডিলারের লাইসেন্স পাওয়া আকরাম হোসেন বলেন, লাইসেন্সের আবেদনের সময় হোটেলের ভেতরে গুদামের সাইনবোর্ড লাগানো হয়েছিল। সারের বরাদ্দ পেলে হোটেলটিকে গুদামে রূপান্তর করা হবে।

বেসিনের সামনে সাইনবোর্ড লাগানো নিয়ে তদন্তে কোনো সমস্যা হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, সমস্যা হয়নি। তিনি তখন বলেছিলেন, লাইসেন্স পেলে হোটেলকে গুদাম বানাবেন।

সার ডিলার নিয়োগের আগে কৃষি অফিসের পক্ষ থেকে আবেদনকারীদের কাগজপত্র ও গুদাম সরেজমিনে যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গুদাম প্রস্তুত থাকা বাধ্যতামূলক হলেও হোটেলের বেসিনের সামনে সাইনবোর্ড লাগানো অবস্থায় কীভাবে সেটিকে গুদাম হিসেবে বিবেচনা করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি কমিটির মাধ্যমে সার ডিলারের আবেদনকারীদের কাগজপত্র ও গুদাম সরেজমিনে তদন্ত করা হয়েছে। শিশির এন্টারপ্রাইজের মালিক আকরাম হোসেনের দুটি গুদাম রয়েছে। হোটেলের অপর পাশে রাস্তার বিপরীত দিকে তার আরও একটি গুদাম আছে। হোটেলের বেসিনের সামনে যে সাইনবোর্ড লাগানো হয়েছে, সেটিও একসময় গুদাম হবে বলে তিনি জানিয়েছেন।

লাইসেন্সের আবেদনে একজন আবেদনকারীর একটি গুদামের তথ্য দেওয়ার বিধান থাকলেও কৃষি অফিস থেকে আকরাম হোসেনের দুটি গুদাম থাকার কথা বলা হয়েছে। এতে হোটেলের বেসিনের সামনে গুদামের সাইনবোর্ড লাগিয়ে লাইসেন্স নেওয়ার বিষয়টি আড়াল করার চেষ্টা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ নেই। তিনি বিষয়টি এখনই জানলেন এবং তারা তদন্ত করে দেখবেন।

কৃষি বিভাগের আরও খবর

মিরপুরে দুই দিনের আদিবাসী খাদ্য ও শস্য মেলা শুরু, মিলছে পাহাড়ি খাবারের পসরা
কৃষি

মিরপুরে দুই দিনের আদিবাসী খাদ্য ও শস্য মেলা শুরু, মিলছে পাহাড়ি খাবারের পসরা

রাজধানী ঢাকার মিরপুর ১৩ নম্বরে দুই দিনব্যাপী ‘আদিবাসী খাদ্য ও শস্য মেলা’ শুরু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে ৫ম এ…

দিনাজপুরের হিলি বাজারে দুই দিনে কেজিতে ৫ টাকা কমল পেঁয়াজের দাম
কৃষি

দিনাজপুরের হিলি বাজারে দুই দিনে কেজিতে ৫ টাকা কমল পেঁয়াজের দাম

দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুই দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ৫ টাকা করে।…

কৃষি

ভোলায় ইউরিয়া, চট্টগ্রামে টিএসপি: নতুন তিন সার কারখানার পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে …

আগামী মৌসুমে এক কেজি কাঁচামরিচও আমদানি করতে হবে না: চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রী
কৃষি

আগামী মৌসুমে এক কেজি কাঁচামরিচও আমদানি করতে হবে না: চাঁপাইনবাবগঞ্জে কৃষিমন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, দেশে এখনো মৌসুমের বাইরে কাঁচামরিচ আমদানি করতে হয়, তবে আমদানি কমেছে। তিনি বলেন, ‘আশা কর…