ঢাকার আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা

রাজধানীর আদাবর থানার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ককটেল দুটি বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে হঠাৎ থানার বিপরীত পাশ থেকে ককটেল দুটি নিক্ষেপ করে। তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রাত ৯টা ৪৫ মিনিটে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) ফজলুল হক ঘটনাটি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় কেউ হতাহত হননি।
ওসি জানান, কারা এবং কী উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।



