…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকায় নিজ বাসা থেকে নাছির উদ্দিনকে আটক করে পুলিশ।

একই সময়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিদের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তদের এই কর্মকাণ্ডের প্রতিবাদে সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ১১ দলের নেতাকর্মীরা।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ বলেন, পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর বলেন, পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। জেলাজুড়ে অভিযান এখনো চলমান। আটকের সর্বশেষ তথ্য পরে জানানো হবে।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

আওয়ামী লীগকে জনগণ আর রাজনীতি করতে দেবে না, ফটিকছড়িতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চট্টগ্রাম: স্বৈরাচারী ও গণহত্যাকারী আওয়ামী লীগকে দেশের মানুষ আর কোনোদিন রাজনীতি করতে দেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।…

রাজনীতি

বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে, গাইবান্ধায় বললেন নাহিদ ইসলাম

গাইবান্ধা: বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ…

৭ নভেম্বরের র‍্যালিতে সাংগঠনিক শক্তির জানান দিতে চায় বিএনপি, নেতৃত্ব দেবেন তারেক রহমান
রাজনীতি

৭ নভেম্বরের র‍্যালিতে সাংগঠনিক শক্তির জানান দিতে চায় বিএনপি, নেতৃত্ব দেবেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর রাজধানীতে বড় ধরনের জনসমাগম ঘটিয়ে নিজেদের সাংগঠনিক শক্তি ও রাজপথের সক্ষমতার জানান দিতে চায় বিএনপি।…

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, শ্রদ্ধা ও শোভাযাত্রায় স্মরণ করা হচ্ছে ১৯৭৫ সালের ৭ নভেম্বর
রাজনীতি

আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, শ্রদ্ধা ও শোভাযাত্রায় স্মরণ করা হচ্ছে ১৯৭৫ সালের ৭ নভেম্বর

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি …