…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

ঢাকায় সাফ চলার মধ্যেই নিউজিল্যান্ড সফরের দল দিল ভারত, বাদ অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় সাফ চলার মধ্যেই নিউজিল্যান্ড সফরের দল দিল ভারত, বাদ অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত
ছবি: সংগৃহীত

ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ চলার মধ্যেই নিউজিল্যান্ড সফরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। শুক্রবার (৬ নভেম্বর) দুই ম্যাচের প্রীতি সিরিজের জন্য এই দল ঘোষণা করেন ভারতের প্রধান কোচ খালিদ জামিল।

ঘোষিত দলে জায়গা হয়নি অভিজ্ঞ গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর।

আগামী ১২ ও ১৫ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ভারত। প্রথম ম্যাচটি হবে অকল্যান্ডে, দ্বিতীয়টি ক্রাইস্টচার্চে।

ঘোষিত দলে সাফ চ্যাম্পিয়নশিপে খেলা তিন ফুটবলার বিজয় ভার্গিস, মুহাম্মদ সুহাইল ও লিস্টন কোলাসোকে রাখা হয়েছে। ফলে ঢাকায় চলমান সাফে আর খেলা হচ্ছে না তাঁদের। তাঁরা খালিদ জামিলের অধীনে নিউজিল্যান্ড সফরে যোগ দেবেন।

অপরদিকে সাফের দল থেকে ফারুখ চৌধুরী, নওফল পিএন ও হিমথানমাউইয়া রালতেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা ক্লাব মুম্বাই সিটি এফসিতে ফিরে যাবেন। চোটের কারণে রনি খারবুদনও নিউজিল্যান্ড সফরে যেতে পারছেন না।

৭ নভেম্বর বেঙ্গালুরুতে একত্রিত হবে ভারতীয় দল। পরদিন অনুশীলন শেষে রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হওয়ার কথা তাদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি নিয়ে আশাবাদী কোচ খালিদ জামিল। তিনি বলেছেন, নিউজিল্যান্ডও বিশ্বকাপে খেলা একটি দল এবং তারা শক্তিশালী প্রতিপক্ষ। দেশের বাইরে এই দুটি ম্যাচ ভারতের জন্য ভালো পরীক্ষা হবে। তিনি বলেছেন, তারা ভালো প্রস্তুতি নিতে চান, শৃঙ্খলাপূর্ণ ফুটবল খেলতে চান এবং দল হিসেবে নিজেদের উন্নতির সুযোগ কাজে লাগাতে চান।

ভারতের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে। সেই সময়ে পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ব্রাজিলের কাছে ৪-০ এবং উরুগুয়ের কাছে ৬-১ গোলে হেরেছিল তারা।

ফিফা র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের অবস্থান ৮৮তম, ভারত ১৩৮তম।

খেলা বিভাগের আরও খবর

ডিফেন্ডার বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানো নিয়ে ব্যাখ্যা দিলেন কোচ ডুলি: ‘আমাদের প্রথাগত নাম্বার নাইন নেই’
খেলা

ডিফেন্ডার বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানো নিয়ে ব্যাখ্যা দিলেন কোচ ডুলি: ‘আমাদের প্রথাগত নাম্বার নাইন নেই’

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে সাফ অভিযান শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে ম্যাচের পর সব আলোচনা ছাপিয়ে বড় কৌতূ…

খেলা

বদলি ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফ শুরু বাংলাদেশের, গ্যালারিতে মিশ্র প্রতিক্রিয়া

সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে স্বাগতিকদের জয় এসেছে ১–০ গোলে, আর জয়সূচক গোলটি …

খেলা

ঢাকায় সাফের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারাল ভারত, ২২ বছর আগের হারের বদলা

ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে ভারত। এর মধ্য দিয়ে ২২ বছর আগে ঢাকায় অনুষ্ঠিত সাফে হ…

সাফের উদ্বোধনী ম্যাচে বিরতিতেই পাকিস্তানকে ৩–০ গোলে পিছিয়ে দিল ভারত, ভাটের জোড়া গোল
খেলা

সাফের উদ্বোধনী ম্যাচে বিরতিতেই পাকিস্তানকে ৩–০ গোলে পিছিয়ে দিল ভারত, ভাটের জোড়া গোল

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরের উদ্বোধনী ম্যাচে বিরতির আগেই পাকিস্তানের জালে তিনবার বল পাঠিয়েছে ভারত। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর…