…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

এইচএসসি পাসেই কম্পিউটার অপারেটর নেবে আকিজ গ্রুপ, আবেদন ১৬ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কম্পিউটার অপারেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গত ০৫ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস। এমএস এক্সেল, কোম্পানির সফটওয়্যার এবং অভ্যন্তরীণ ডেটাবেসে নির্ভুলভাবে ডেটা প্রবেশ করানো, আপডেট করা এবং রক্ষণাবেক্ষণে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা হিসেবে বাংলা ও ইংরেজিতে দাপ্তরিক চিঠি, মেমো, বিজ্ঞপ্তি, প্রতিবেদন এবং অন্যান্য চিঠিপত্র প্রস্তুত, টাইপ ও ফরম্যাটে কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

চাকরির ধরন ফুলটাইম। কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন শুধু পুরুষ। বয়সসীমা ১৮ থেকে ২৫ বছর।

কর্মস্থল ঢাকা (তেজগাঁও)। বেতন আলোচনা সাপেক্ষে।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন। আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর ২০২৬।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে। সময় পেরিয়ে গেলে আবেদন গ্রহণ করা হবে না।

চাকরি বিভাগের আরও খবর

চাকরি

প্রাইম অফিসার পদে জনবল নেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ

প্রাইম অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি এই পদে জনবল নেওয়ার লক্ষ্যে সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়…

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১৮ দিনের সেলাই প্রশিক্ষণ শেষ করলেন ৩০ বেকার নারী-পুরুষ
চাকরি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১৮ দিনের সেলাই প্রশিক্ষণ শেষ করলেন ৩০ বেকার নারী-পুরুষ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩০ জন বেকার নারী-পুরুষের অংশগ্রহণে ১৮ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বেকারত্ব থেকে মুক্তি, আত্মকর্মসংস্থান সৃষ্টি …

সিএজি কার্যালয়ে ৩৪৭ জনের নিয়োগ, আবেদন শেষ ২৫ নভেম্বর
চাকরি

সিএজি কার্যালয়ে ৩৪৭ জনের নিয়োগ, আবেদন শেষ ২৫ নভেম্বর

মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তরে ৩৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য চার ক্যাটাগরির পদে দুটি পৃথক নিয়োগ …

সারাদিন ইনস্টাগ্রাম রিলস দেখাই কাজ, ‘ডুমস্ক্রলার’ পদে লোক নিচ্ছে উদয়পুরের প্রতিষ্ঠান
চাকরি

সারাদিন ইনস্টাগ্রাম রিলস দেখাই কাজ, ‘ডুমস্ক্রলার’ পদে লোক নিচ্ছে উদয়পুরের প্রতিষ্ঠান

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখে কোন ভিডিও ভাইরাল হচ্ছে আর সামাজিক যোগাযোগমাধ্যমে কোন বিষয় নিয়ে আলোচনা চলছে, তা খুঁজে বের করাই হবে এই পদের কাজ। এমন কা…