…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

সিএজি কার্যালয়ে ৩৪৭ জনের নিয়োগ, আবেদন শেষ ২৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
সিএজি কার্যালয়ে ৩৪৭ জনের নিয়োগ, আবেদন শেষ ২৫ নভেম্বর
ছবি: সংগৃহীত

মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তরে ৩৪৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ জন্য চার ক্যাটাগরির পদে দুটি পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১৬তম ও ২০তম গ্রেডের এসব পদে যোগ্যতা অনুযায়ী নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র অডিটর পদে ৭০ জন, কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬২ জন, ড্রাইভার পদে ছয়জন এবং অফিস সহায়ক পদে ২০৯ জন নিয়োগ দেওয়া হবে।

জুনিয়র অডিটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ড্রাইভার পদ ১৬তম গ্রেডের। এসব পদের বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। অন্যদিকে অফিস সহায়ক পদটি ২০তম গ্রেডের, এই পদের বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা।

জুনিয়র অডিটর পদে আবেদনের জন্য স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে অন্তত ২০ শব্দ লেখার গতি থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদনের জন্যও এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। এই পদে কম্পিউটার পরিচালনায় দক্ষতার পাশাপাশি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

ড্রাইভার পদে আবেদনের যোগ্যতা হিসেবে স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহায়ক পদে আবেদনের জন্য স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য সিএজি কার্যালয়ের নিয়োগসংক্রান্ত টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টাল অথবা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর কোড স্ক্যান করেও বিস্তারিত জানা যাবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন করা যাবে ২৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্ত জানতে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট এবং প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।

চাকরি বিভাগের আরও খবর

সারাদিন ইনস্টাগ্রাম রিলস দেখাই কাজ, ‘ডুমস্ক্রলার’ পদে লোক নিচ্ছে উদয়পুরের প্রতিষ্ঠান
চাকরি

সারাদিন ইনস্টাগ্রাম রিলস দেখাই কাজ, ‘ডুমস্ক্রলার’ পদে লোক নিচ্ছে উদয়পুরের প্রতিষ্ঠান

সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখে কোন ভিডিও ভাইরাল হচ্ছে আর সামাজিক যোগাযোগমাধ্যমে কোন বিষয় নিয়ে আলোচনা চলছে, তা খুঁজে বের করাই হবে এই পদের কাজ। এমন কা…

ইউএস-বাংলায় ‘স্টুডেন্ট পাইলট’ নিয়োগ, প্রশিক্ষণ শেষে মাসিক বেতন ১ লাখ ৮০ হাজার টাকা
চাকরি

ইউএস-বাংলায় ‘স্টুডেন্ট পাইলট’ নিয়োগ, প্রশিক্ষণ শেষে মাসিক বেতন ১ লাখ ৮০ হাজার টাকা

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস ‘স্টুডেন্ট পাইলট’ পদে নিয়োগের আবেদন আহ্বান করেছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।…

মহা-হিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর বিকেল ৪টা
চাকরি

মহা-হিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর বিকেল ৪টা

বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর অধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরগুলোর রাজস্ব খাতে…

চাকরি

কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নেবে বোয়েসেল, আবেদন চলবে ৮ নভেম্বর পর্যন্ত

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুর…