…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নেবে বোয়েসেল, আবেদন চলবে ৮ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বোয়েসেল এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা করে কাজ করতে হবে। এ ছাড়া ওভারটাইম, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬ নভেম্বর (আজ) সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকে আবেদন করা যাবে।

প্রাথমিকভাবে সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থী বাছাই করা হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বোয়েসেল জানিয়েছে, নিয়োগের কোনো পর্যায়েই প্রার্থীকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সব ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

চাকরি বিভাগের আরও খবর

মহা-হিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর বিকেল ৪টা
চাকরি

মহা-হিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর বিকেল ৪টা

বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর অধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরগুলোর রাজস্ব খাতে…

চাকরি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে অ্যানালিস্ট পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের এই শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটির রিটেল আইআরএম (ইও-এসপিও) বিভাগে…

চাকরি

সুলতান’স ডাইনের অ্যাকাউন্টস বিভাগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ, আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর

জনপ্রিয় রেস্তোরাঁ সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে…

চাকরি

ছাপা সংস্করণের জন্য ছয় বিভাগে ৬২ জন নিয়োগ দেবে দৈনিক এশিয়া পোস্ট, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত

অনলাইনের পর এবার ছাপা পত্রিকা হিসেবে বাজারে আসছে ‘দৈনিক এশিয়া পোস্ট’। ছাপা সংস্করণের জন্য ছয়টি বিভাগে মোট ৬২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে গণমাধ্য…