…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › চাকরি › খবর
চাকরি

মহা-হিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর বিকেল ৪টা

নিজস্ব প্রতিবেদক
মহা-হিসাব নিরীক্ষকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর বিকেল ৪টা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর অধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরগুলোর রাজস্ব খাতের শূন্য পদে সরাসরি নিয়োগের দুটি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬তম ও ২০তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

জুনিয়র অডিটর পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বোর্ড থেকে অনূ্যন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের সর্বনিম্ন গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এইচএসসি বা সমমানের পরীক্ষায় অনূ্যন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের সর্বনিম্ন গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

ড্রাইভার পদে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি হালকা বা ভারী (প্রযোজ্য ক্ষেত্রে) যানবাহন চালনার বৈধ লাইসেন্সসহ গাড়ি চালনায় অনূ্যন তিন বছরের বাস্তব কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহায়ক পদে আবেদনের যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। টেলিটকের জব পোর্টাল কিংবা কিউআর স্ক্যান করেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অথবা টেলিটক পোর্টাল থেকে জানা যাবে।

চাকরি বিভাগের আরও খবর

চাকরি

কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নেবে বোয়েসেল, আবেদন চলবে ৮ নভেম্বর পর্যন্ত

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুর…

চাকরি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে অ্যানালিস্ট পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের এই শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটির রিটেল আইআরএম (ইও-এসপিও) বিভাগে…

চাকরি

সুলতান’স ডাইনের অ্যাকাউন্টস বিভাগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ, আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর

জনপ্রিয় রেস্তোরাঁ সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে…

চাকরি

ছাপা সংস্করণের জন্য ছয় বিভাগে ৬২ জন নিয়োগ দেবে দৈনিক এশিয়া পোস্ট, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত

অনলাইনের পর এবার ছাপা পত্রিকা হিসেবে বাজারে আসছে ‘দৈনিক এশিয়া পোস্ট’। ছাপা সংস্করণের জন্য ছয়টি বিভাগে মোট ৬২ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে গণমাধ্য…