…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

খাগড়াছড়িতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই বিআরটিসির বাস, চালক ঘুমিয়ে ছিলেন ভেতরে

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায়। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।

বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে ফোন করে তাকে বাসে আগুন লাগার খবর দেওয়া হয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন। তবে কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

ঘটনার সময় গাড়িটির চালক ভেতরেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ অতিরিক্ত গরম অনুভব হওয়ায় তার ঘুম ভেঙে যায়। এ সময় তিনি গাড়িতে আগুন জ্বলতে দেখেন।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। কেউ নাশকতার উদ্দেশ্যে আগুন লাগিয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

এদিকে ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। তার অভিযোগ, এসব সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত থাকতে পারে। পাশাপাশি যারা মব সৃষ্টি করে অরাজকতা করছে, তারাও এ ঘটনায় সহযোগিতা করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বাসটিতে আগুন দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে আগুন লাগার কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

বটতলায় মোড়ক উন্মোচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নতুন বছরের প্রকাশনা উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৭ সালের নববর্ষের প্রকাশনা উৎসব। এবারের আয়োজনের মূল …

জাতীয়

মজুদ না থাকলেও অনলাইনে পণ্য বিক্রি করা যাবে কি? শরিয়তের বিধান যা বলে

আমাদের একটি অনলাইন শপ আছে। যেখানে আমরা বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন মেডিকেল প্রোডাক্ট বিক্রি করি। এখন আমরা যদি এমন প্রোডাক্টের বিজ্ঞাপন দিই, যে প্রোডাক্টটা …

সুন্দরবনের আলোরকোলে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক রিয়াজ, উদ্ধার অভিযান চলছে
জাতীয়

সুন্দরবনের আলোরকোলে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক রিয়াজ, উদ্ধার অভিযান চলছে

সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সমুদ্রসৈকতে গোসল করতে নেমে রিয়াজ ঢালী নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা র…

জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ: ঢাকায় শোভাযাত্রায় পায়ে হেঁটে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ শনিবার, ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড…