…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, হৃদয়ের ফিফটিতে প্রতিরোধের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, হৃদয়ের ফিফটিতে প্রতিরোধের চেষ্টা
ছবি: সংগৃহীত

সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। স্বাগতিকেরা ৬ উইকেট হারিয়ে বিপদে থাকলেও একা লড়ে যাচ্ছেন তাওহীদ হৃদয়।

৩ উইকেটে ৮৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। হৃদয় ২৯ ও মুশফিকুর রহিম ১৯ রান নিয়ে ব্যাট করতে নামেন।

তাঁদের হাত ধরে দিনের শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। কিন্তু ভালো খেলতে খেলতেই হঠাৎ আউট হন মুশফিক। জোমেল ওয়ারিক্যানের বলে শর্ট কাভারে ব্র্যান্ডন কিংয়ের হাতে ধরা পড়েন অভিজ্ঞ ব্যাটার।

মুশফিক ৩৪ রান করে ফিরলে ভাঙে তাঁর সঙ্গে হৃদয়ের ৭৩ রানের জুটি।

ক্রিজে এসে দুটি চার মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস। ওয়ারিক্যানের দ্বিতীয় শিকার হয়ে অল্প সময়ের ব্যবধানেই প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। ১৩৮ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ।

এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন হৃদয়। মিরাজ রোস্টন চেজের বলে জাস্টিন গ্রিভসের দারুণ এক ক্যাচে ফিরলে ৪১ রানের জুটি ভাঙে।

সপ্তম উইকেটে হৃদয়ের সঙ্গী হন হাসান। টেস্টে ক্যারিয়ারের প্রথম ফিফটির পর সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছেন হৃদয়।

মিরপুর টেস্টের দুই ইনিংসেই বাজে শটে আউট হয়ে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছিলেন তাওহীদ হৃদয়। তাঁর টেস্টে খেলার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু সিলেট টেস্টে ফিফটি করে সব সমালোচনা থামালেন তিনি।

দ্বিতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৬৮ রান পিছিয়ে ছিল বাংলাদেশ। তৃতীয় দিনের শুরুতেই উইকেট হারিয়ে সেই ব্যবধান কমানোর কাজ আরও কঠিন হয়ে পড়েছে স্বাগতিকদের জন্য।

এদিকে বল হাতে দারুণ করছেন হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেটে তিনি নিয়েছেন ৬ উইকেট। তাঁর বোলিংয়ে মুগ্ধ হয়েছেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ।

গতি আহামরি তেমন নয়, কিন্তু লাইন-লেংথ নিখুঁত—এমন বোলিংয়েই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতে সিদ্ধহস্ত বাংলাদেশের এই তারকা পেসার।

খেলা বিভাগের আরও খবর

খেলা

সিলেট টেস্টে হৃদয়ের প্রথম ফিফটি, তবু ২১৬ রানে পিছিয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্যারিয়ারে তৃতীয় টেস্ট খেলতে নেমে প্রথম হাফসেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়। সিলেট টেস্টের তৃতীয় দিনে তাঁর এই ফিফটি বাংলাদেশের ব্যাটিংয়ের জ…

সিলেটে টেস্ট ক্রিকেট দেখতে স্টাডি ট্যুরে কুলাউড়ার তিন শতাধিক শিক্ষার্থী, হাসানের জোড়া আঘাতে উচ্ছ্বাস
খেলা

সিলেটে টেস্ট ক্রিকেট দেখতে স্টাডি ট্যুরে কুলাউড়ার তিন শতাধিক শিক্ষার্থী, হাসানের জোড়া আঘাতে উচ্ছ্বাস

টেলিভিশনের পর্দায় এত দিন ক্রিকেট খেলা দেখেছেন তারা; এবার সরাসরি মাঠে বসে প্রিয় খেলা দেখার সুযোগ হলো। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা গার্লস স্ক…

সিলেটে ১৩৩ রানের ইনিংসের পর জাঙ্গু বললেন, আমার মা বাংলাদেশি নন
খেলা

সিলেটে ১৩৩ রানের ইনিংসের পর জাঙ্গু বললেন, আমার মা বাংলাদেশি নন

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটার আমির জাঙ্গুকে একটি প্রশ্নে…

সিলেটে পাঁচ উইকেটের পর হাসান বললেন, প্রিয় উইকেট কোহলিরটাই; ৩৫৬ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ
খেলা

সিলেটে পাঁচ উইকেটের পর হাসান বললেন, প্রিয় উইকেট কোহলিরটাই; ৩৫৬ রানে থামল ওয়েস্ট ইন্ডিজ

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার পর বাংলাদেশের পেসার হাসান মাহমুদ বলেছেন, তাঁর কাছে সবচেয়ে প্রিয় উইকেট ভারত…