শিক্ষাসফরের বাস খাদে পড়ে নিহত ২, আহত অন্তত ২০

কুমিল্লা থেকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় বাস দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বাসটিতে কুমিল্লার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ছিলেন। তাঁরা শিক্ষাসফরে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেছিলেন।
পথে চট্টগ্রামের সাতকানিয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
নিহত দুজনের মধ্যে একজন নারী। আহত হয়েছেন অন্তত ২০ জন।



