…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

তারাবি পড়ানোর স্বপ্ন ছিল হাফেজ আয়মানের, চট্টগ্রামে লরির ধাক্কায় প্রাণ গেল ১৪ বছরের কিশোরের

নিজস্ব প্রতিবেদক
তারাবি পড়ানোর স্বপ্ন ছিল হাফেজ আয়মানের, চট্টগ্রামে লরির ধাক্কায় প্রাণ গেল ১৪ বছরের কিশোরের
ছবি: সংগৃহীত

মাত্র ১৪ বছর বয়সেই কোরআনের হাফেজ হয়েছিল আরহাম হোসাইন আয়মান। হেফজ শেষ করে সে পবিত্র কোরআন শরিফের পুনরাবৃত্তি করছিল। পরিবারের স্বপ্ন ছিল, আগামী রমজানে মসজিদে তারাবির নামাজে ইমামতি করবে আয়মান। সেই স্বপ্ন পূরণের প্রস্তুতির মধ্যেই শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বাসা থেকে বাইসাইকেল নিয়ে বের হয়েছিল সে। কিন্তু আর ঘরে ফেরা হয়নি তার—চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে লরির ধাক্কায় প্রাণ হারিয়েছে এই কিশোর।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরের নয়াবাজার বিশ্বরোডের গ্রিন ভিউ আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসরের নামাজের পর কাউকে কিছু না জানিয়ে সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়েছিল আয়মান। নয়াবাজার বিশ্বরোডের মোড় থেকে গ্রিন ভিউ আবাসিক এলাকার দিকে যাওয়ার সময় সড়কের মাঝামাঝি একটি লরির ধাক্কায় গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আয়মানের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বৃহত্তর মুছাপুর ইউনিয়নের আলী মিয়া বাজারের পূর্ব পাশে ভূঁইয়া হাজীর বাড়িতে। তার বাবা মুহাম্মদ আলমগীর কুয়েতপ্রবাসী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে আয়মান ছিল সবার ছোট। পরিবারের সঙ্গে নগরের হালিশহর এলাকার এ ব্লকের ৯ নম্বর লেনে বসবাস করত সে।

পরিবারের সদস্যরা জানান, স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করত আয়মান। কোরআন মুখস্থ শেষ করার পর তা আবার ঝালিয়ে নিচ্ছিল সে। আগামী রমজানে তারাবির নামাজে কোরআন তিলাওয়াত করার প্রস্তুতিও চলছিল। ছেলের কণ্ঠে কোরআন তিলাওয়াত শোনার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু দুর্ঘটনায় সেই স্বপ্ন আর পূরণ হলো না।

আয়মানের মৃত্যুর খবর পেয়ে কুয়েত থেকে দেশে ফিরছেন তার বাবা মুহাম্মদ আলমগীর। এক মাস আগে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরে গিয়েছিলেন তিনি। শনিবার দুপুরে বাবার উপস্থিতিতে আয়মানের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিহত আয়মানের মামা মো. বেলাল উদ্দিন জানান, আসরের নামাজের পর সাইকেল নিয়ে বাসা থেকে বের হয়েছিল আয়মান। বিশ্বরোড এলাকায় দুর্ঘটনার খবর প্রথমে মুঠোফোনে জানতে পারেন স্বজনেরা। তিনি নিজেও সন্ধ্যার দিকে খবরটি পান। পরে জানতে পারেন, আয়মান আর বেঁচে নেই।

তিনি আরও বলেন, ‘আয়মান কোরআনের হাফেজ ছিল। হেফজ শেষ করার পর আবার কোরআন শরিফের পুনরাবৃত্তি করছিল। আগামী রমজানে তারাবির নামাজে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। পরিবারের আশা ছিল, তার কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনবেন। কিন্তু সেই আশা আর পূরণ হলো না।’

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল আবছার বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলা না করার কথা জানানো হয়েছে। তবে পুলিশ স্বপ্রণোদিত হয়ে দুর্ঘটনায় জড়িত লরিটি শনাক্ত এবং চালককে আইনের আওতায় আনার চেষ্টা করবে।’

শিক্ষা বিভাগের আরও খবর

উদয়ন স্কুলে সহপাঠীদের হয়রানির অভিযোগ, তদন্ত কমিটির দুই সদস্যের পদত্যাগ
শিক্ষা

উদয়ন স্কুলে সহপাঠীদের হয়রানির অভিযোগ, তদন্ত কমিটির দুই সদস্যের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী ছাত্রীদের যৌন হয়রানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (…

শিক্ষা

ইবিতে খুলনা অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের আয়োজনে শুক্রবার (৬ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে খুলনা অঞ্চলের স্নাতক পর্যায়ের শি…

শিক্ষানবিশ চালকের গাড়িতে লাল ‘এল’ চিহ্ন বাধ্যতামূলক করল বিআরটিএ, মূল লাইসেন্স ছাড়া চালানো শাস্তিযোগ্য
শিক্ষা

শিক্ষানবিশ চালকের গাড়িতে লাল ‘এল’ চিহ্ন বাধ্যতামূলক করল বিআরটিএ, মূল লাইসেন্স ছাড়া চালানো শাস্তিযোগ্য

শিক্ষানবিশ লাইসেন্সধারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।…

খুলনায় নিজ হাতে লেখা কোরআন ও আঁকা ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিল দুই শিক্ষার্থী
শিক্ষা

খুলনায় নিজ হাতে লেখা কোরআন ও আঁকা ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিল দুই শিক্ষার্থী

নিজ হাতে লেখা পবিত্র কোরআন শরিফ ও নিজের হাতে আঁকা ছবি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছে খুলনার দুই শিশু শিক্ষার্থী। বৃহস্পতিবার (৫ নভেম্বর…