…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

খুলনায় নিজ হাতে লেখা কোরআন ও আঁকা ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিল দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
খুলনায় নিজ হাতে লেখা কোরআন ও আঁকা ছবি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিল দুই শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

নিজ হাতে লেখা পবিত্র কোরআন শরিফ ও নিজের হাতে আঁকা ছবি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছে খুলনার দুই শিশু শিক্ষার্থী। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তারা প্রধানমন্ত্রীর হাতে এসব উপহার তুলে দেয়।

অনুষ্ঠান চলাকালে শিশু শিক্ষার্থী অরিন সাফাত খান সম্পূর্ণ নিজ হাতে লেখা পবিত্র কোরআন শরিফটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়। অরিন খুলনার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। প্রধানমন্ত্রী স্নেহ ও আন্তরিকতার সঙ্গে উপহারটি গ্রহণ করেন এবং শিশুটিকে দোয়া ও আশীর্বাদ জানান।

অরিন সাফাত খান বলে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজ হাতে লেখা কোরআন শরিফ দিতে পেরে তার খুবই ভালো লাগছে, প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলেছেন এবং তার লেখা পৃষ্ঠাগুলো দেখে ‘খুব সুন্দর’ বলেছেন। জাইমা রহমানের সঙ্গে দেখা করার ইচ্ছার কথাও জানায় সে।

একই অনুষ্ঠানে আরেক শিক্ষার্থী নায়লা তাসলিম জামান নিজের হাতে আঁকা একটি ছবি প্রধানমন্ত্রীকে উপহার দেয়।

প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে পাওয়া উপহারগুলো আনন্দের সঙ্গে গ্রহণ করেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল চর্চা চালিয়ে যেতে উৎসাহ দেন। শিশুদের এই ব্যতিক্রমী ও সৃজনশীল উপহার অনুষ্ঠানে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।

শিক্ষা বিভাগের আরও খবর

আশাশুনির তামান্নাদের লড়াই: শিশুদের চাপেই ভাসমান সেতু, নিরাপদ পথ পেল ১৪০ শিক্ষার্থী
শিক্ষা

আশাশুনির তামান্নাদের লড়াই: শিশুদের চাপেই ভাসমান সেতু, নিরাপদ পথ পেল ১৪০ শিক্ষার্থী

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হাওলাদার পাড়ার কিশোরী তামান্না সুলতানা। জলবায়ু পরিবর্তনের চাপে থাকা এই উপকূলীয় ইউনিয়নের ২৩টি গ্রামে…

শিক্ষা

কুমিল্লায় ভুয়া ভেবে দুই পুলিশ সদস্যকে বাসে তুলে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, পরে সমঝোতা

কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় কর্মরত দুই পুলিশ সদস্যকে ভুয়া মনে করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। …

বিএমইউর এমডি-এমএস রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় বসলেন ৬ হাজার ৭৪৬ চিকিৎসক
শিক্ষা

বিএমইউর এমডি-এমএস রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় বসলেন ৬ হাজার ৭৪৬ চিকিৎসক

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি কোর্সের মার্চ-২০২৭ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উচ্চতর চিকিৎসাশিক্ষায় ভর্তির…

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ, তদন্ত কমিটি গঠন হচ্ছে
শিক্ষা

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের পাউরুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ, তদন্ত কমিটি গঠন হচ্ছে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা পাউরুটির ভেতরে ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপ…