…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

দুই দিনে বিশ্বব্যাপী ২২১ কোটি রুপি আয় করল ‘রামায়ণ: পার্ট ১’

নিজস্ব প্রতিবেদক

মুক্তির প্রথম দুই দিনেই বিশ্বব্যাপী ২২১ কোটি রুপির বেশি আয় করেছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। বক্স অফিসে শুরু থেকেই দাপট দেখাচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমা।

মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ১২৭ দশমিক ৫০ কোটি রুপি আয় করে সিনেমাটি। দ্বিতীয় দিনে ভারতের বক্স অফিসে ২৩ হাজার ৩১৬টি প্রদর্শনী থেকে ৪৮ দশমিক ০৫ কোটি রুপি নেট আয় করেছে ‘রামায়ণ’। ফলে ভারতে সিনেমাটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১১২ দশমিক ৯০ কোটি রুপিতে। অন্যদিকে, বিশ্বব্যাপী মোট আয় পৌঁছেছে ২২১ দশমিক ০৫ কোটি রুপিতে। স্যাকনিল্কের পরিসংখ্যান অনুযায়ী এই হিসাব পাওয়া গেছে।

দ্বিতীয় দিনের আয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছে হিন্দি সংস্করণ। শুক্রবার প্রায় ২০ হাজার প্রদর্শনী থেকে হিন্দি সংস্করণটি আয় করেছে ৩৫ দশমিক ৫০ কোটি রুপি।

এ ছাড়া কন্নড় সংস্করণ থেকে ৫ দশমিক ১৫ কোটি, তেলেগু থেকে ৪ দশমিক ৭৫ কোটি, তামিল থেকে ১ দশমিক ৫০ কোটি এবং মালায়লাম সংস্করণ থেকে ১ দশমিক ১৫ কোটি রুপি আয় হয়েছে।

দ্বিতীয় দিনে হিন্দি সংস্করণের থ্রিডি প্রদর্শনীতে দর্শক উপস্থিতির হার ছিল ২৮ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে, টুডি প্রদর্শনীতে এই হার ছিল ২৩ দশমিক ৩৭ শতাংশ।

টিকিট বিক্রিতেও এগিয়ে রয়েছে সিনেমাটি। প্রথম দুই দিনে ‘রামায়ণ’-এর প্রায় ৪৩ লাখ টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে দ্বিতীয় দিনেই বিক্রি হয়েছে প্রায় ১৮ লাখ টিকিট।

দীপাবলির ছুটির কারণে আগামী কয়েক দিনে টিকিট বিক্রি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে সিনেমাটি। দ্বিতীয় দিনে বিদেশের বাজার থেকে আয় হয়েছে ৩৫ কোটি রুপি। এতে দুই দিনে আন্তর্জাতিক বাজারে মোট আয় দাঁড়িয়েছে ৮৬ দশমিক ২৫ কোটি রুপিতে।

এদিকে সিনেমাটি দেখে প্রশংসা করেছেন পরিচালক শঙ্কর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের প্রতিক্রিয়া জানিয়ে তিনি ‘রামায়ণ’-কে অসাধারণ দৃশ্যনির্ভর সিনেমা হিসেবে উল্লেখ করেন। ভারতীয় সিনেমায় এমন দৃশ্য আগে দেখেননি বলেও মন্তব্য করেন তিনি।

সিনেমাটির ভিএফএক্স, নির্মাণশৈলী, সংগীত ও শব্দ পরিকল্পনার প্রশংসা করেন শঙ্কর। বিশেষ করে যশের অভিনয় তাঁর নজর কেড়েছে বলে জানান। প্রতিটি দৃশ্যে যশকে দেখতে ভালো লেগেছে উল্লেখ করে তাঁকে একজন আকর্ষণীয় খলনায়ক হিসেবে অভিহিত করেন এই পরিচালক। পাশাপাশি রণবীর কাপুর ও সাই পল্লবীকেও শুভকামনা জানান তিনি।

নামিত মালহোত্রার প্রযোজনায় নির্মিত দুই পর্বের এই মহাকাব্যিক সিনেমার মোট বাজেট প্রায় ৪ হাজার কোটি রুপি বলে জানা গেছে।

প্রথম পর্বের গল্প শেষ হয়েছে সীতাহরণ ও জটায়ুর মৃত্যুর পর। সীতাকে খুঁজে বের করে যেকোনো মূল্যে তাঁর সঙ্গে পুনর্মিলনের প্রতিজ্ঞা করেন রাম। এর মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের মহাকাব্যিক যুদ্ধের পটভূমি তৈরি করা হয়েছে।

দীপাবলির উৎসবের ছুটিতে সিনেমাটির আয় আরও বাড়বে কি না, এখন সেটিই দেখার বিষয়। প্রথম দুই দিনের ব্যবসায়িক সাফল্যে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘রামায়ণ: পার্ট ১’।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

শিশু নির্যাতনের ছবি রাখার অভিযোগে গ্রেপ্তার মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল

ব্রিটিশ প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলের বাবা থমাস মার্কেল সিনিয়রকে শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত ছবি ও ভিডিও রাখার অভিযোগে গ্রেপ্তার করেছে যুক…

বিনোদন

তিশা-অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের ঘটনায় অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী …

বিনোদন

মিরান্ডা হাউসে ছাত্রীদের কটূক্তির শিকার হয়েছিলেন অমিতাভ বচ্চন

জীবনের এক অজানা অধ্যায় ভাগ করে নিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। ইন্ডাস্ট্রিতে একসময় যিনি ‘অ্যাংরি ইয়াং ম্যান’ হিসেবে পরিচিত ছিলেন, সেই মানুষটাই…

প্রায় ৯ বছর পর সিনেমার প্লেব্যাকে ফিরলেন কনকচাঁপা, নতুন গান ‘রাজকুমারী’
বিনোদন

প্রায় ৯ বছর পর সিনেমার প্লেব্যাকে ফিরলেন কনকচাঁপা, নতুন গান ‘রাজকুমারী’

দীর্ঘ বিরতি কাটিয়ে প্রায় ৯ বছর পর আবারও সিনেমায় প্লেব্যাক করলেন রুমানা মোর্শেদ কনকচাঁপা। তাঁর গাওয়া নতুন গানটির শিরোনাম ‘রাজকুমারী’, যা ব্যবহৃত হব…