…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

পিরোজপুর পলিটেকনিকে ৪৩ কোটি ৬৮ লাখ টাকার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) ইনস্টিটিউট প্রাঙ্গণে এসব কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।

সারা দেশের ২৩টি পলিটেকনিক ইনস্টিটিউট উন্নয়ন প্রকল্পের আওতায় পিরোজপুরে এই কাজগুলো বাস্তবায়িত হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. জহিরুল ইসলাম।

জহিরুল ইসলাম জানান, গত ৫ আগস্টের পর থেকে প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি ও মালামাল সংগ্রহের কাজ শুরু হয়েছে। ঠিকাদাররা ইতিমধ্যে প্রয়োজনীয় মালামাল মজুত করেছেন। এখন থেকে পুরোদমে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হবে।

ইনস্টিটিউটে ১৪ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে সিঙ্গেল পাইল ফাউন্ডেশনসহ ছয় তলা ভিতবিশিষ্ট ছয় তলা ওয়ার্কশপ ভবন নির্মিত হবে। শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য এই ভবনটি ব্যবহার করা হবে।

এছাড়া ১১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে পাইল ফাউন্ডেশনসহ ছয় তলা প্রশাসনিক ভবন এবং ১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে পাইল ফাউন্ডেশনসহ ছয় তলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে।

ভবনগুলোর পাশাপাশি ৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের রিটেইনিং ওয়াল, বাউন্ডারি ওয়াল ও মূল গেট নির্মাণ করা হবে।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তদারকি ও প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মতভাবে কাজগুলো সম্পন্ন করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম রব্বানী, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের ঠিকাদারগণ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শিক্ষা বিভাগের আরও খবর

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার সংলাপ, পারমাণবিক খাতে তরুণদের সম্পৃক্ততার আহ্বান
শিক্ষা

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার সংলাপ, পারমাণবিক খাতে তরুণদের সম্পৃক্ততার আহ্বান

পাবনার ঈশ্বরদীতে প্রথমবারের মতো দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ: ইমপ্যাক্ট টিম ২০৫০’ শীর্ষক সংলাপ। শনিবার ঈশ্বরদীর…

শিক্ষা

কারিগরি ত্রুটির ভোগান্তি, এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সময় ১২ ঘণ্টা বাড়ল

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। অনলাইনে কারিগরি ত্রুটির কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে…

শিক্ষা

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে রেকর্ড ১০ লাখের বেশি আবেদন, ফল ২৭ নভেম্বর

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য ১০ লাখের বেশি আবেদন জমা পড়েছে। সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি…

শিক্ষা

মোহাম্মদপুরে জেনেসিস প্রি-স্কুলের নতুন চন্দ্রিমা মডেল ক্যাম্পাসের যাত্রা শুরু

শিশুদের আনন্দময় ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে যাত্রা শুরু করেছে জেনেসিস প্রি-স্ক…