…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

মোহাম্মদপুরে জেনেসিস প্রি-স্কুলের নতুন চন্দ্রিমা মডেল ক্যাম্পাসের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

শিশুদের আনন্দময় ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনে যাত্রা শুরু করেছে জেনেসিস প্রি-স্কুলের নতুন শাখা ‘চন্দ্রিমা মডেল ক্যাম্পাস’। আজ শনিবার সকাল ১০টায় কেক কাটা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন এ ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, শিশুদের মানসিক বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং আনন্দময় পরিবেশে শিক্ষার সুযোগ নিশ্চিত করতেই নতুন ক্যাম্পাস চালু করা হয়েছে। এর আগে মোহাম্মদিয়া হাউজিং ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় চন্দ্রিমা মডেল ক্যাম্পাস চালু করা হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, ‘শিশুরা যেন ভয়ের পরিবর্তে আনন্দের মধ্য দিয়ে শিখতে পারে, আমরা সেই পরিবেশ তৈরিতে গুরুত্ব দিচ্ছি। শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, শিশুদের মানসিক, শারীরিক ও সৃজনশীল বিকাশের বিষয়টিও আমাদের শিক্ষা কার্যক্রমে গুরুত্ব পাবে। প্রতিটি শিশুর প্রতি আলাদা যত্ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

নতুন ক্যাম্পাসে প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনে পড়াশোনার সুযোগ রাখা হয়েছে। প্রতি ১২ জন শিশুর জন্য থাকবেন দুজন প্রশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষিকা। রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা এবং শিশুদের জন্য ইনডোর প্লে-জোন।

পাশাপাশি নিয়মিত পাঠ্যক্রমের বাইরে শিশুদের সৃজনশীলতা ও দক্ষতা বাড়াতে ড্রয়িং, ক্রাফটিং, আরবি শিক্ষা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের ব্যবস্থা রাখা হয়েছে।

অনুষ্ঠানে আসা এক অভিভাবক বলেন, ‘ছোট শিশুদের জন্য স্কুল নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা, শিক্ষকদের যত্ন এবং পড়াশোনার পরিবেশকে আমরা বেশি গুরুত্ব দিই। নতুন ক্যাম্পাসের সুযোগ-সুবিধা দেখে ভালো লেগেছে। বিশেষ করে অল্পসংখ্যক শিক্ষার্থীর জন্য একাধিক শিক্ষিকার ব্যবস্থা থাকলে শিশুদের প্রতি আলাদা মনোযোগ দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।’

আরেক অভিভাবক বলেন, ‘শিশুদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কাজের সুযোগ থাকা প্রয়োজন। এখানে পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমের ব্যবস্থা রাখা হয়েছে জেনে ভালো লেগেছে। তবে শিক্ষার মান ও শিশুদের প্রতি শিক্ষকদের যত্নই শেষ পর্যন্ত একটি প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা তৈরি করবে।’

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে সরাসরি ভর্তি হলে বিশেষ ছাড় বা ওয়েভারের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

জেনেসিস প্রি-স্কুলের নতুন চন্দ্রিমা মডেল ক্যাম্পাসের ঠিকানা হাউজ নম্বর ১২/২, এভিনিউ নম্বর ১, ব্লক-বি, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৩৩৮ ৫৫ ৩৩ ৫৫ নম্বরে অথবা প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে।

শিক্ষা বিভাগের আরও খবর

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার সংলাপ, পারমাণবিক খাতে তরুণদের সম্পৃক্ততার আহ্বান
শিক্ষা

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার সংলাপ, পারমাণবিক খাতে তরুণদের সম্পৃক্ততার আহ্বান

পাবনার ঈশ্বরদীতে প্রথমবারের মতো দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ: ইমপ্যাক্ট টিম ২০৫০’ শীর্ষক সংলাপ। শনিবার ঈশ্বরদীর…

শিক্ষা

কারিগরি ত্রুটির ভোগান্তি, এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের আবেদনের সময় ১২ ঘণ্টা বাড়ল

এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে। অনলাইনে কারিগরি ত্রুটির কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে…

শিক্ষা

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে রেকর্ড ১০ লাখের বেশি আবেদন, ফল ২৭ নভেম্বর

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য ১০ লাখের বেশি আবেদন জমা পড়েছে। সাত দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি…

শিক্ষা

পিরোজপুর পলিটেকনিকে ৪৩ কোটি ৬৮ লাখ টাকার উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

পিরোজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় ৪৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর)…