…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রেললাইনে আটকে গেল বালুর ট্রাক, গেটম্যানের লাল পতাকায় রক্ষা পেল সিল্কসিটি এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনে আটকে পড়া বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। গেটম্যানের তৎপরতায় প্রাণে বেঁচে যান ট্রেনের হাজারো যাত্রী।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ড রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যমুনা সেতু পার হয়ে আসা বালুবাহী ট্রাকটি সল্লা বাসস্ট্যান্ড এলাকায় বালু আনলোড করতে যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় হঠাৎ ট্রাকটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে ট্রাকটি ক্রসিংয়ের ওপর আটকে পড়ে।

ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ওই পথে আসছিল।

বিষয়টি দেখে মুহূর্ত দেরি না করে স্থানীয়দের সহযোগিতায় সামনে এগিয়ে গিয়ে লাল পতাকা উড়িয়ে ট্রেন থামান গেটম্যান মিজান। তার এই তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

এরপর অন্য একটি ট্রাক দিয়ে টেনে আটকে পড়া ট্রাকটি সরানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

একপর্যায়ে কাছেই মাটি কাটার কাজে থাকা একটি ভেকু (খননযন্ত্র) এনে ধাক্কা দিয়ে ট্রাকটি রেললাইন থেকে সরানো হয়।

এ বিষয়ে সল্লা বাসস্ট্যান্ডের গেটম্যান মিজান জানান, দুপুর ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এ ঘটনায় রেললাইনের কোনো ক্ষতি হয়নি। ট্রাকটি সরিয়ে নেওয়ার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

জাতীয় বিভাগের আরও খবর

রংপুরে ডাক বিভাগের কোয়ার্টারে ভাড়াটে: বরাদ্দ কর্মকর্তার নামে, থাকছেন বহিরাগতরা
জাতীয়

রংপুরে ডাক বিভাগের কোয়ার্টারে ভাড়াটে: বরাদ্দ কর্মকর্তার নামে, থাকছেন বহিরাগতরা

রংপুর নগরীর ধাপ এলাকায় ডাক বিভাগের পোস্টাল স্টাফ কোয়ার্টারে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বরাদ্দপ্রাপকদের পরিবর্তে ভাড়াটে ও সাবলেটবাসীরা বসবাস করছেন…

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন তারেক রহমান
জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: শোভাযাত্রায় নেতৃত্ব দিলেন তারেক রহমান

প্রায় ২০ বছর পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার সরকার গঠনের পর এবারই প্রথম 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' উদযাপন করল দলটি। শনিবার বিকেলে রাজধানীর নয…

বিএসটিআইয়ে ঝুঁকিভাতার নামে এক দশকে প্রায় হাজার কোটি টাকা বণ্টন, দুদকের অনুসন্ধানে অনিয়মের চিত্র
জাতীয়

বিএসটিআইয়ে ঝুঁকিভাতার নামে এক দশকে প্রায় হাজার কোটি টাকা বণ্টন, দুদকের অনুসন্ধানে অনিয়মের চিত্র

পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সব কর্মকর্তা-কর্মচারীই ঝুঁকিভাতা পাচ্ছেন। বছরে এ খাত…

জাতীয়

বনানীতে সেতু ভবনের গার্ড রুম লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, উদ্ধার আরও একটি অবিস্ফোরিত ককটেল

রাজধানীর বনানীতে সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে গার্ড রুমের কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।…