বড়লেখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব আলম মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। তিনি অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুস সবুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার এবং বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম প্রমুখ।
দিবসটি উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিরা।
অনুষ্ঠানের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


