…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চট্টগ্রামে অস্বাস্থ্যকর খাবারের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার ও খাদ্যপণ্যে অনিয়মের দায়ে তিন খাদ্য প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

শনিবার (৭ নভেম্বর) সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনা করে এ জরিমানা করেন আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শপিংব্যাগ সুপারশপ এবং কাহওয়া ক্যাফে।

ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডে খাদ্য উৎপাদনে লেবেল ও মেয়াদবিহীন বাটার ব্যবহার, ডালডার মধ্যে পলিথিন ও ময়লা, উৎপাদনস্থলে মাছি ও তেলাপোকার বিচরণ এবং চানাচুর ও মটরভাজা তৈরিতে পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া কেক-রুটি তৈরির ডাইস ও খামিতে ময়লা এবং মান নিয়ন্ত্রণ ছাড়াই খাদ্যপণ্য বাজারজাত করার বিষয়টি উঠে আসে।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৫৮ ধারায় ছয় লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

শপিংব্যাগ সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি, রান্নার তেলে ময়লা, আমদানি করা খাদ্যে যথাযথ লেবেল না থাকা, খাদ্যপণ্যের পাশে ইঁদুর মারার ওষুধ রাখা এবং পচা মরিচ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া খোসপাঁচড়া রোগে আক্রান্ত কর্মী দিয়ে মসলা প্রস্তুত করা হচ্ছিল।

এসব অনিয়মে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি শিশুদের খেলনা বিক্রির স্থান থেকে মেজবানির মাংসের পাতিল সরিয়ে আলাদা স্থানে রাখার প্রমাণ ১৫ নভেম্বর আদালতে সশরীরে উপস্থিত হয়ে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ, মেয়াদোত্তীর্ণ ও ময়লাযুক্ত খামি, খোলা অবস্থায় ময়লাযুক্ত ডাস্টবিন, মেয়াদোত্তীর্ণ বাকলাভা এবং পচা বিটরুট সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ম্যাংগো ফ্লেভার ড্রিংকসকে ম্যাংগো ড্রিংকস হিসেবে বিক্রির অভিযোগে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মেট্রোপলিটন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, অভিযানে ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজে মেয়াদ ও লেবেলবিহীন বাটার ব্যবহার, পোড়া তেলে খাদ্য উৎপাদন, মাছি ও তেলাপোকার বিচরণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির মতো অনিয়ম পাওয়া গেছে।

তিনি বলেন, শপিংব্যাগ সুপারশপে অস্বাস্থ্যকর পরিবেশে মেজবান তৈরি, খাদ্যপণ্যের পাশে ইঁদুর মারার ওষুধ রাখা, পচা মরিচ সংরক্ষণ ও অসুস্থ কর্মী দিয়ে মশলা প্রস্তুত করা হচ্ছিল।

তিনি আরও বলেন, কাহওয়া ক্যাফেতে কেকের ওপর মুরগির নখ, মেয়াদোত্তীর্ণ উপকরণ ও পচা বিটরুট সংরক্ষণের পাশাপাশি ম্যাংগো ফ্লেভার ড্রিংকসকে ম্যাংগো ড্রিংকস হিসেবে বিক্রির বিষয়টি পাওয়া গেছে। এসব অপরাধের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

এক দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু, আহত অন্তত ৪০

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। জামালপুর, চট্টগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নারায়ণগঞ্জে এসব দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত …

জাতীয়

‘৭ নভেম্বর না এলে রাজনীতি অন্য পথে যেত’: চট্টগ্রামে বিপ্লব উদ্যানে শ্রদ্ধা জানিয়ে শাহাদাত হোসেন

৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা না থাকলে বাংলাদেশের রাজনীতি অন্য পথে চলে যেতে পারত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহ…

জাতীয়

যানজটের চাপে সরানো হলো সীতাকুণ্ডের গতিরোধক, স্থায়ী সমাধান খুঁজবে বিশেষজ্ঞ দল

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহত হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো…

রংপুরে ডাক বিভাগের কোয়ার্টারে ভাড়াটে: বরাদ্দ কর্মকর্তার নামে, থাকছেন বহিরাগতরা
জাতীয়

রংপুরে ডাক বিভাগের কোয়ার্টারে ভাড়াটে: বরাদ্দ কর্মকর্তার নামে, থাকছেন বহিরাগতরা

রংপুর নগরীর ধাপ এলাকায় ডাক বিভাগের পোস্টাল স্টাফ কোয়ার্টারে সরকারি নির্দেশনা উপেক্ষা করে বরাদ্দপ্রাপকদের পরিবর্তে ভাড়াটে ও সাবলেটবাসীরা বসবাস করছেন…