…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

উত্তরার দক্ষিণখানে নারীকে কুপিয়ে হত্যা, মাদক ব্যবসায় আধিপত্যের বিরোধের সন্দেহ পুলিশের

নিজস্ব প্রতিবেদক
উত্তরার দক্ষিণখানে নারীকে কুপিয়ে হত্যা, মাদক ব্যবসায় আধিপত্যের বিরোধের সন্দেহ পুলিশের
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকা থেকে সনি আক্তার (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৮ নম্বর সেক্টর সংলগ্ন রেলগেটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই নারীর দুই পা ও গলায় কোপানোর আঘাত ছিল। আঘাতের ধরন দেখে পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত এ ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪
আইন ও অপরাধ

নিউগিনি প্রপার্টিজে আবার হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ১৪

রাজধানীর ক্যান্টনমেন্টের ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের ভেতরে আবার হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জন পুরুষ ও চারজন নারীসহ…

আইন ও অপরাধ

মানিকগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ও নগদ টাকা লুট

মানিকগঞ্জের শিবালয়ে এক শিক্ষকের বাড়িতে গভীর রাতে হানা দিয়ে প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ অর্ধলাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় অস্ত্রের ম…

গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক, ১২ মামলায় গ্রেপ্তার ৭০; তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি
আইন ও অপরাধ

গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক, ১২ মামলায় গ্রেপ্তার ৭০; তৌফিকের মৃত্যুতে মামলা হয়নি

শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তৌফিকের মৃত্যুর ঘটনায় কোনো মামলা হয়নি।…

পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন, হতাহত নেই
আইন ও অপরাধ

পল্লবীতে মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন, হতাহত নেই

রাজধানীর পল্লবী থানার মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।…