…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, রুশপন্থী হ্যাকারদের দায়ী করলেন মেলোনি

নিজস্ব প্রতিবেদক
ইতালির পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, রুশপন্থী হ্যাকারদের দায়ী করলেন মেলোনি
ছবি: সংগৃহীত

সাইবার হামলার শিকার হয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তাঁর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে হ্যাকারেরা। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের প্রতি ইতালির সমর্থনের কারণে তাঁর সঙ্গে এমনটা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আন্তোনিও তাজানি লেখেন, 'কয়েক দিন ধরে সাইবার অপরাধীরা ডার্ক ওয়েবে আমার ব্যক্তিগত তথ্য প্রকাশ করছে। একই সঙ্গে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এর ফলে আমি নতুন করে হুমকি ও ভয়ভীতির মুখে পড়েছি।'

কী ধরনের হুমকি দেওয়া হয়েছে, সেটার বিস্তারিত জানাননি ইতালির পররাষ্ট্রমন্ত্রী। তবে আন্তোনিও তাজানি জানান, হ্যাকারেরা তাঁর পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করেছে।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের বিষয়ে ইতালির অবস্থানের কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পোস্টে আন্তোনিও তাজানি লেখেন, 'একটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এবং কোনো দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি স্পষ্ট সমর্থন জানানো—এসব অপরাধী গোষ্ঠীর চোখে বিপজ্জনক।'

এ ঘটনায় রুশপন্থী হ্যাকারদের দায়ী করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আন্তোনিও তাজানির প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়ে এক বিবৃতিতে মেলোনি বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের গোপন তথ্য বিক্রি করা গুরুতর উদ্বেগের বিষয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে হবে।

এ অভিযোগের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে দুই দেশের সর্বাত্মক যুদ্ধ চলছে।

যুদ্ধে ইউক্রেনকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটিকে মানবিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে ইতালি।

ইউরোপ বিভাগের আরও খবর

ক্রাকোর প্রধান বাজারে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত ১৬
ইউরোপ

ক্রাকোর প্রধান বাজারে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত ১৬

পোল্যান্ডের ক্রাকো শহরের ঐতিহাসিক প্রধান বাজার চত্বরে শনিবার এক বন্দুকধারী গুলি চালালে ছয়জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। আতঙ্কিত পথচারীরা গুলির শব্দে রা…

রাশিয়ার হামলায় কিয়েভ অঞ্চলে অবকাঠামো ক্ষতিগ্রস্ত, কিন্ডারগার্টেন ধ্বংসস্তূপে পরিণত
ইউরোপ

রাশিয়ার হামলায় কিয়েভ অঞ্চলে অবকাঠামো ক্ষতিগ্রস্ত, কিন্ডারগার্টেন ধ্বংসস্তূপে পরিণত

রাশিয়ার হামলায় ইউক্রেনের কিয়েভ অঞ্চলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী কিয়েভে একটি কিন্ডারগার্টেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলায় পাঁচজন আহ…

আবাসন সংকটের প্রতিবাদে ১১ নভেম্বর স্পেনজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট
ইউরোপ

আবাসন সংকটের প্রতিবাদে ১১ নভেম্বর স্পেনজুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘট

স্পেনে আগামী ১১ নভেম্বর ২৪ ঘণ্টার দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আবাসন সংকটের প্রতিবাদে দেশের দুই বৃহত্তম শ্রমিক সংগঠন ইউজিটি ও সিসিওও এই ধর্মঘ…

ইউরোপ

জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, প্যারিসে পুলিশের সঙ্গে সংঘর্ষ

ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।…