…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

জাতীয় ঐক্য ও সংহতির আহ্বানে থিম্পুতে বিপ্লব ও সংহতি দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

ভুটানের রাজধানী থিম্পুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে মিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

শনিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে মিশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত মালেকা পারভীন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করেন। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতার সূচনা হয়।

সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দূতাবাস মিলনায়তনে আয়োজিত দ্বিতীয় পর্বের শুরুতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার যুগান্তকারী বিপ্লবে অংশগ্রহণকারী সব সেনাসদস্য এবং দেশপ্রেমিক জনগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পাঠ ও মোনাজাত করা হয়।

এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনানো হয়। ঐতিহাসিক দিনটির ওপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মালেকা পারভীন ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লবে অংশগ্রহণকারী সব দেশপ্রেমিক সিপাহি-জনগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, জাতীয় জীবনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ যেমন আমাদের চিরস্থায়ী প্রেরণা, একইভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য ও সংহতির পরিচায়ক।

তিনি বলেন, দিবসটির মূল তাৎপর্য নিহিত রয়েছে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংহতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায়। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও সুসংহত করার লক্ষ্যে জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং জনগণের সম্মিলিত প্রয়াসের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাষ্ট্রদূত আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হবার পর জনগণের অকুণ্ঠ সমর্থনে তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন, বাক্‌স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।

মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেককে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রদূত পারভীন। ভুটানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের তিনি তাঁদের পেশাদারত্ব, সততা ও দেশপ্রেমের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং দেশের স্বার্থ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার জন্য তিনি তাঁদের অনুরোধ করেন।

দেশ ও জনগণের স্বার্থে জাতীয় ঐক্য ও সংহতি বাস্তবায়নে 'সবার আগে বাংলাদেশ' মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার সম্মিলিত অঙ্গীকারের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সমাপ্তি ঘটে।

প্রবাস বিভাগের আরও খবর

ইসলামাবাদ ও আঙ্কারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
প্রবাস

ইসলামাবাদ ও আঙ্কারায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাকিস্তানের ইসলামাবাদ ও তুরস্কের আঙ্কারায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন করেছে বাংলাদেশের দূতাবাসগুলো। আজ শনিবার সকা…

প্রবাস

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, প্রবাসীদের ঐক্যের আহ্বান

জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা ধারণ করে পর্তুগালের রাজধানী লিসবনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালন করেছে …

প্রবাস

গ্রিসে ৫০০ জনের বেশি অভিবাসী পাচারের অভিযোগে চক্রের ১০ সদস্য আটক

গ্রিসে ৫০০ জনের বেশি অভিবাসীকে পাচারের অভিযোগে একটি চক্রের ১০ সদস্যকে আটক করেছে দেশটির পুলিশ। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা ও সালোনিকিতে সমন্বিত অ…

প্রবাস

সৌদিতে বাসে ট্রাকের ধাক্কায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫

সৌদি আরবের জিজান এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। নিহত ও আহত ব্যক্তিরা একাধিক পরিবারের সদস্য…