…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ডিসেম্বরে হতে পারে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, তিন ধাপে হবে মূল্যায়ন

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরে হতে পারে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, তিন ধাপে হবে মূল্যায়ন
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে এনটিআরসিএর।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা। নতুন নিয়োগ পরীক্ষার সিলেবাসেও আসতে পারে পরিবর্তন। তবে পরীক্ষা পদ্ধতি, নম্বর বণ্টন ও সিলেবাসের এসব বিষয় বিধিমালা সংশোধনের পর চূড়ান্ত হবে।

প্রস্তাবিত পরীক্ষা পদ্ধতি অনুযায়ী, প্রার্থীদের তিনটি ধাপে পরীক্ষা দিতে হতে পারে। প্রথম ধাপে ১০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার সময় এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পাস নম্বর ৪০ শতাংশ।

প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তাবিত সিলেবাসে চারটি বিষয় রাখা হয়েছে। বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হতে পারে।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন। লিখিত পরীক্ষার সময় তিন ঘণ্টা। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

এদিকে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হতে পারে। প্রচলিত প্রিলিমিনারি ও মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষাও যুক্ত হতে পারে। তবে এ বিষয়ে বিধিমালা সংশোধনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এবারের পরীক্ষায় নিয়োগপ্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। এবারই প্রথম নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শুধু যোগ্যতা যাচাইয়ের পরিবর্তে সরাসরি নিয়োগ দেওয়া হবে। এ কারণে আগের ধারাবাহিকতায় এটি ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা না হয়ে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা হিসেবে বিবেচিত হবে।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা হতে পারে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০২৩ সালের ৪ নভেম্বর। এর প্রায় চার মাস পর ২০২৪ সালের মার্চে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে নতুন শিক্ষক নিয়োগ পরীক্ষার আয়োজন হতে যাচ্ছে।

শিক্ষা বিভাগের আরও খবর

এইচএসসির পর কানাডায় উচ্চশিক্ষা: আবেদন, খরচ ও প্রস্তুতির পথচিত্র
শিক্ষা

এইচএসসির পর কানাডায় উচ্চশিক্ষা: আবেদন, খরচ ও প্রস্তুতির পথচিত্র

সম্প্রতি প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এখন লাখো শিক্ষার্থী ও তাঁদের পরিবার ভাবছেন, এরপর কোন পথে? দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্ত…

আবার ভর্তির সুযোগ পেলে কোন বিষয়ে পড়তেন ছয় পেশাজীবী
শিক্ষা

আবার ভর্তির সুযোগ পেলে কোন বিষয়ে পড়তেন ছয় পেশাজীবী

কয়েক দিন আগেই প্রকাশিত হয়েছে এইচএসসির ফলাফল। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পালা। কোথায় পড়ব, কোন বিষয়টি বেছে নেব—এ সিদ্ধান্ত নেওয়া এখন আগের যেকোনো …

শিক্ষা

নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার আহ্বান এমপি জহিরুল ইসলামের

নতুন প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জ…

ঋণের টাকায় কেনা ভ্যান চুরি, দিশাহারা এসএসসি পরীক্ষার্থী তমাল
শিক্ষা

ঋণের টাকায় কেনা ভ্যান চুরি, দিশাহারা এসএসসি পরীক্ষার্থী তমাল

ঋণের টাকায় কেনা ভ্যানটি চুরি যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছে ১৬ বছর বয়সী এসএসসি পরীক্ষার্থী তমাল। চুরি যাওয়া ভ্যানটি চালিয়েই নিজের লেখাপড়ার খরচ মেট…