…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

নিউজিল্যান্ডের সৈকতে আটকে মারা গেল ৪৩ তিমি

নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের উপকূলে আটকে পড়ে ৪৩টি তিমির মৃত্যু হয়েছে। দেশটির সংরক্ষণ বিভাগ (ডিওসি) জানিয়েছে, উপকূলে পাওয়া তিমিগুলোর কোনোটিই বেঁচে নেই। উদ্ধারকর্মীরা ঘটনাটিকে কঠিন ও মর্মান্তিক বলে বর্ণনা করেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার পর কেপ প্যালিসারের কাছে এনগাউই উপকূলে তিমি আটকে পড়ার খবর পায় সংরক্ষণ বিভাগ। সে সময় উপকূলে অন্তত ২০টি তিমি দেখা যায়, যার মধ্যে চারটি তখনো জীবিত ছিল।

পরিবেশ সংরক্ষণ সংস্থা প্রজেক্ট জোনাহ নিউজিল্যান্ড জানিয়েছিল, তারা সংরক্ষণ বিভাগ ও স্থানীয় মাওরি গোষ্ঠীর (ইউই) সঙ্গে মিলে জীবিত তিমিগুলোর স্বাস্থ্য পরীক্ষা করছে এবং জোয়ারের সময় সেগুলোকে পানিতে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।

তবে শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে সংরক্ষণ বিভাগ জানায়, এনগাউই থেকে মাঙ্গাতোয়েতো উপকূলে মোট ৪৩টি তিমি পাওয়া গেছে এবং দুর্ভাগ্যবশত এগুলোর কোনোটিই বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। জীবিত পাওয়া তিমিগুলোও দিনভর মারা যায় বলে জানিয়েছে প্রজেক্ট জোনাহ।

সংস্থাটি বলেছে, যারা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন, তাদের জন্য এটি একটি কঠিন ও মর্মান্তিক অভিজ্ঞতা ছিল।

স্থানীয় জেলে অ্যান্ড্রু সিম ঘটনাটিকে খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানের অধ্যাপক ইয়ান এল. বয়েড বলেন, এ ধরনের ঘটনা সাধারণত সামাজিক প্রাণীদের ক্ষেত্রে ঘটে। সম্ভবত পুরো বা আংশিক সামাজিক দল একসঙ্গে আটকে পড়ে। অগভীর ঢালু উপকূলে এ ধরনের ঘটনা বেশি দেখা যায় বলে তিনি জানান।

নিউজিল্যান্ডে এখন গ্রীষ্মকাল। এ সময় তিমিরা খাদ্যের সন্ধানে উপকূলের কাছে আসে এবং বেশিরভাগ সৈকতে আটকে পড়ার ঘটনা এ সময়ই ঘটে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

ঢাকায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।…

আবহাওয়া ও পরিবেশ

গাজায় ভারী বৃষ্টিতে ৭০ হাজার তাঁবু প্লাবিত, চরম দুর্ভোগে বাস্তুচ্যুত মানুষ

গাজায় ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে বাস্তুচ্যুত মানুষের অন্তত ৭০ হাজার তাঁবু। যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে তাঁবুতে আশ্রয় নেওয়া লাখো মানুষ পড়ে…

শ্রীমঙ্গলে কাগজে দুটি বালুমহাল, বাস্তবে ২৬টি ছড়ায় অবৈধ বালু উত্তোলন
আবহাওয়া ও পরিবেশ

শ্রীমঙ্গলে কাগজে দুটি বালুমহাল, বাস্তবে ২৬টি ছড়ায় অবৈধ বালু উত্তোলন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাগজে কলমে দুটি বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। অথচ বাস্তবতা হলো, উপজেলার ছড়াজুড়ে আরও ২৬টি সিলিকা বালুর কোয়ারি থেকে অবৈধভাবে …

আবহাওয়া ও পরিবেশ

আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি, পরে কমতে পারে রাতের তাপমাত্রা

মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধান…