…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (৮ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এই সময়ে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকা বা আশপাশের এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সোমবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন করতে ১২ দফা পরিকল্পনা, পাঁচ বছরে পাঁচ লাখ গাছ ও ২৫০ বৈদ্যুতিক বাসের উদ্যোগ

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। বায়ুদূষণ নিয়ন্ত্রণ, যানবাহনের ধোঁয়া কমানো, বর্…

আবহাওয়া ও পরিবেশ

নিউজিল্যান্ডের সৈকতে আটকে মারা গেল ৪৩ তিমি

নিউজিল্যান্ডের উপকূলে আটকে পড়ে ৪৩টি তিমির মৃত্যু হয়েছে। দেশটির সংরক্ষণ বিভাগ (ডিওসি) জানিয়েছে, উপকূলে পাওয়া তিমিগুলোর কোনোটিই বেঁচে নেই। উদ্ধারকর্…

আবহাওয়া ও পরিবেশ

গাজায় ভারী বৃষ্টিতে ৭০ হাজার তাঁবু প্লাবিত, চরম দুর্ভোগে বাস্তুচ্যুত মানুষ

গাজায় ভারী বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে বাস্তুচ্যুত মানুষের অন্তত ৭০ হাজার তাঁবু। যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে তাঁবুতে আশ্রয় নেওয়া লাখো মানুষ পড়ে…

শ্রীমঙ্গলে কাগজে দুটি বালুমহাল, বাস্তবে ২৬টি ছড়ায় অবৈধ বালু উত্তোলন
আবহাওয়া ও পরিবেশ

শ্রীমঙ্গলে কাগজে দুটি বালুমহাল, বাস্তবে ২৬টি ছড়ায় অবৈধ বালু উত্তোলন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাগজে কলমে দুটি বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। অথচ বাস্তবতা হলো, উপজেলার ছড়াজুড়ে আরও ২৬টি সিলিকা বালুর কোয়ারি থেকে অবৈধভাবে …