…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

তিন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোমিওপ্যাথিক ওষুধের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষকেরা।

রোববার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি (হোমেকশিস) বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই শতাধিক চিকিৎসক উপস্থিত হন।

মানববন্ধনে সংগঠনের সভাপতি ডা. মো. খলিলুর রহমান বলেন, বাংলাদেশের বিকল্প চিকিৎসাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হোমিওপ্যাথি। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসাশিক্ষা কার্যক্রম শুরু হয়।

তিনি বলেন, প্রশাসনিক জটিলতা ও আইন বাস্তবায়নে দীর্ঘসূত্রতার কারণে এ খাতের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এ অবস্থা থেকে উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সমিতির তিন দফা দাবির মধ্যে রয়েছে—হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৩ অনুযায়ী কাউন্সিলের পূর্ণাঙ্গ গভর্নিং বডি ও নির্বাহী পরিষদ গঠন; অনুমোদিত হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সরকার নির্ধারিত বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ; এবং চিকিৎসায় ব্যবহৃত ফার্মাকোপিয়াভুক্ত হোমিওপ্যাথিক ওষুধকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতামুক্ত রাখা।

ডা. খলিলুর রহমান বলেন, দেশে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচএমএস) এবং ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) কোর্স চালু রয়েছে। সারা দেশে ৬৬টি বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বিদ্যমান জটিলতা নিরসনে সরকারের উদ্যোগ প্রয়োজন।

মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক ডা. মীর মো. নাঈমুল হক বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে হোমিওপ্যাথিক চিকিৎসাশিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ওই সময় মিরপুরে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। পাশাপাশি দিনাজপুর ও পাবনায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় জমি ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

নাঈমুল হক আরও বলেন, পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলেও কাউন্সিলের ভবন কেনা এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, হোমিওপ্যাথিক চিকিৎসাশিক্ষার উন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঠিক দিকনির্দেশনা ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন। তিন দফা দাবি জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মানববন্ধনে উপস্থিত দুই শতাধিক চিকিৎসক তাঁদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

শিক্ষা বিভাগের আরও খবর

পরীক্ষায় ভালো ফল করতে চাইলে যা করতে হবে: শিক্ষার্থীদের জন্য কার্যকর কৌশল
শিক্ষা

পরীক্ষায় ভালো ফল করতে চাইলে যা করতে হবে: শিক্ষার্থীদের জন্য কার্যকর কৌশল

বিশ্ববিদ্যালয়জীবনে ভালো ফল একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস বাড়ায়। উচ্চশিক্ষা, বৃত্তি, গবেষণা কিংবা কর্মজীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও ভালো একাডেমিক ফল…

এইচএসসির পর কানাডায় উচ্চশিক্ষা: আবেদন, খরচ ও প্রস্তুতির পথচিত্র
শিক্ষা

এইচএসসির পর কানাডায় উচ্চশিক্ষা: আবেদন, খরচ ও প্রস্তুতির পথচিত্র

সম্প্রতি প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এখন লাখো শিক্ষার্থী ও তাঁদের পরিবার ভাবছেন, এরপর কোন পথে? দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্ত…

ডিসেম্বরে হতে পারে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, তিন ধাপে হবে মূল্যায়ন
শিক্ষা

ডিসেম্বরে হতে পারে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা, তিন ধাপে হবে মূল্যায়ন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্র…

আবার ভর্তির সুযোগ পেলে কোন বিষয়ে পড়তেন ছয় পেশাজীবী
শিক্ষা

আবার ভর্তির সুযোগ পেলে কোন বিষয়ে পড়তেন ছয় পেশাজীবী

কয়েক দিন আগেই প্রকাশিত হয়েছে এইচএসসির ফলাফল। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পালা। কোথায় পড়ব, কোন বিষয়টি বেছে নেব—এ সিদ্ধান্ত নেওয়া এখন আগের যেকোনো …