…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

দেশজুড়ে দিন-রাতের তাপমাত্রা বাড়তে পারে, চট্টগ্রামে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে দিন-রাতের তাপমাত্রা বাড়তে পারে, চট্টগ্রামে বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। রোববার (৮ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়ার পরি…

তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি
আবহাওয়া ও পরিবেশ

তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্রমেই জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত কুয়াশা আর উত্তরের ঠান্ডা বাতাসে বদলে যাচ্ছে এলাকার আবহাওয়া।…

আবহাওয়া ও পরিবেশ

পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি, তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৬ দশমিক ৫ ডিগ্রি

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। বিশেষ করে ভোর ও রাতে বাড়ছে শীতের অনুভূতি। তবে দিনের বেলায় রোদের তাপে কিছুটা গরম অনুভূত হচ…

ঢাকার বাতাসে আবারও বিষ, আগারগাঁওয়ে সূচক ১৮৬
আবহাওয়া ও পরিবেশ

ঢাকার বাতাসে আবারও বিষ, আগারগাঁওয়ে সূচক ১৮৬

গত সপ্তাহের তাপপ্রবাহের পর দেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। রাজধানী ঢাকায়ও মিলছে শীতের আমেজ। তবে বাতাসের মানে উন্নতি নেই। বর্ষা ছাড়া বছরের বেশির ভাগ…