…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি, তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৬ দশমিক ৫ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। বিশেষ করে ভোর ও রাতে বাড়ছে শীতের অনুভূতি। তবে দিনের বেলায় রোদের তাপে কিছুটা গরম অনুভূত হচ্ছে। ফলে দিন ও রাতের আবহাওয়ায় ভিন্নতা দেখা দিয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পরদিন ২ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ দশমিক ৮ ডিগ্রি। এরপর ৩ নভেম্বর ১৯ দশমিক ৭, ৪ নভেম্বর ১৭ দশমিক ৪, ৫ নভেম্বর ১৯, ৬ নভেম্বর ১৭ দশমিক ৭, ৭ নভেম্বর ১৭ দশমিক ২ এবং আজ ৮ নভেম্বর ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগে গত ২৭ ও ২৮ অক্টোবর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৫ দশমিক ৪ ও ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রা বেড়ে ২৯ অক্টোবর ২০ দশমিক ৭ ডিগ্রিতে পৌঁছায়। এতে কয়েকদিন শীতের অনুভূতি কিছুটা কমে গিয়েছিল।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোরে ও সন্ধ্যার পর হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে দিনের বেলায় রোদের কারণে গরম লাগছে। আবহাওয়ার এমন পরিবর্তনে দিনের তুলনায় রাতে শীতের অনুভূতি বেশি থাকছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ক্রমেই কমছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও ধীরে ধীরে কমতে পারে। ডিসেম্বর মাসে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি
আবহাওয়া ও পরিবেশ

তেঁতুলিয়ায় জেঁকে বসছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্রমেই জেঁকে বসতে শুরু করেছে শীত। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত কুয়াশা আর উত্তরের ঠান্ডা বাতাসে বদলে যাচ্ছে এলাকার আবহাওয়া।…

ঢাকার বাতাসে আবারও বিষ, আগারগাঁওয়ে সূচক ১৮৬
আবহাওয়া ও পরিবেশ

ঢাকার বাতাসে আবারও বিষ, আগারগাঁওয়ে সূচক ১৮৬

গত সপ্তাহের তাপপ্রবাহের পর দেশের তাপমাত্রা কমতে শুরু করেছে। রাজধানী ঢাকায়ও মিলছে শীতের আমেজ। তবে বাতাসের মানে উন্নতি নেই। বর্ষা ছাড়া বছরের বেশির ভাগ…

আবহাওয়া ও পরিবেশ

নিউজিল্যান্ডের সৈকতে আটকে মারা গেল ৪৩ তিমি

নিউজিল্যান্ডের উপকূলে আটকে পড়ে ৪৩টি তিমির মৃত্যু হয়েছে। দেশটির সংরক্ষণ বিভাগ (ডিওসি) জানিয়েছে, উপকূলে পাওয়া তিমিগুলোর কোনোটিই বেঁচে নেই। উদ্ধারকর্…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

ঢাকায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।…