…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › রাজনীতি › খবর
রাজনীতি

১০ টাকার প্রকল্পে ৫-৮ টাকা চুরির সংস্কৃতি বন্ধ করতে হবে: বগুড়ায় এমপি সিরাজ

নিজস্ব প্রতিবেদক
১০ টাকার প্রকল্পে ৫-৮ টাকা চুরির সংস্কৃতি বন্ধ করতে হবে: বগুড়ায় এমপি সিরাজ
ছবি: সংগৃহীত

শুধু উন্নয়ন করলেই হবে না, উন্নয়ন হতে হবে দুর্নীতিমুক্ত। ১০ টাকার প্রকল্পে ৫ থেকে ৮ টাকা চুরি হওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে। বগুড়ার শেরপুরে জেলা পরিষদের ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুরে তিনি ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বগুড়া জেলা পরিষদের অর্থায়নে ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৪৪ হাজার ৭৮২ টাকা।

এ সময় গোলাম মো. সিরাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। তাঁর কাজের গতির সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, পাঁচ বছরের সময়কে পাঁচ মাস মনে করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

প্রশাসন ও জনগণের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আগে সাধারণ মানুষের পক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে যাওয়া কঠিন ছিল। এখন প্রশাসনের কর্মকর্তারা মানুষের সঙ্গে মিশছেন এবং তাঁদের সুখ-দুঃখের কথা শুনছেন।

প্রশাসন ও জনগণের মধ্যে এই সম্পর্ক আরও আন্তরিক করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, শেরপুর, গাবতলী ও বগুড়া সদরে জামায়াতের শক্ত ভোটব্যাংক রয়েছে। তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, মেধা, বুদ্ধি ও কৌশল দিয়ে রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করতে হবে।

শেরপুর পৌরসভার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শেরপুর একটি প্রাচীন পৌরসভা। একে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের চেয়ে বেশি প্রয়োজন পর্যাপ্ত বরাদ্দ ও অর্থায়ন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিসিবির পরিচালক ও বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলসহ অনেকে।

রাজনীতি বিভাগের আরও খবর

রাজনীতি

‘কোনো ডিসেম্বরেই দেশে আসার সুযোগ নেই’, নোবিপ্রবিতে নাহিদ ইসলাম; সংবিধান সংস্কার পরিষদ চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘কোনও ডিসেম্বরেই “আপা” দেশে আসার সুযোগ নেই। এলেও তার জন্য ফাঁসির মঞ…

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন
রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক ও তানভ…

রাজনীতি

৬ বছর বয়স থেকেই এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

ছয় বছর বয়স থেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিকভাবে ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের ন…

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন গাদি আইজেনকট
রাজনীতি

ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন গাদি আইজেনকট

ইসরায়েলের প্রেসিডেন্ট শনিবার (৭ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব …