অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগে লোক নেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১০ নভেম্বর পর্যন্ত
আকিজ বশির গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগ অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ, বিলিং পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।
আজ ৮ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পদের নাম অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ, বিলিং। বিভাগ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স। পদের সংখ্যা নির্ধারিত নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। অন্যান্য যোগ্যতার মধ্যে হিসাববিজ্ঞানের নীতি ও আর্থিক কার্যপদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা হিসেবে কমপক্ষে ২ বছর চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চাকরির ধরন ফুলটাইম। কর্মক্ষেত্র অফিসে। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ করা হয়নি।
কর্মস্থল ঢাকার বনানী। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ নভেম্বর ২০২৬।

